ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

দামুড়হুদায় মরদেহ আটকে সুদের টাকা আদায়!

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:৪০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:৪০:০৫ অপরাহ্ন
দামুড়হুদায় মরদেহ আটকে সুদের টাকা আদায়! দামুড়হুদায় মরদেহ আটকে সুদের টাকা আদায়!
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সুদের টাকা না দেওয়ায় মরদেহ দাফনে বাধা দেওয়ার মতো চরম অমানবিক ঘটনা ঘটেছে। পরে টাকা বুঝে পাওয়ার পর দাফনের অনুমতি দেওয়া হয়। 

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি বলে নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর।

জানা যায়, শনিবার দুপুরে চিৎলা গ্রামের নতুনপাড়ার রাজমিস্ত্রি হারুন (৪৫) স্ট্রোকজনিত কারণে মেয়ের বাড়িতে মারা যান। পরদিন সকালে মরদেহ গ্রামে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আসরের নামাজের পর জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল।

এ সময় প্রতিবেশী মর্জিনা খাতুন দাবি করেন, হারুনের কাছে তার ১৫ হাজার টাকা পাওনা রয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, টাকার হিসাব না মেটানো পর্যন্ত মরদেহ দাফন করতে দেওয়া হবে না। হঠাৎ এমন দাবিতে শোকাহত পরিবার দিশেহারা হয়ে পড়ে। শোকের পরিবেশ মুহূর্তেই তর্ক-বিতর্কে পরিণত হয়।

প্রায় দুই ঘণ্টা মরদেহ আটকে রাখার পর শেষ পর্যন্ত পরিবার বাধ্য হয়ে টাকা পরিশোধ করে। টাকা হাতে পেয়েই মর্জিনা ঘটনাস্থল ছেড়ে চলে যান। তবে এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, হারুন জীবিত থাকতেই আসল টাকা শোধ করেছিলেন বলে জানা গেছে। মৃত্যুর পর মরদেহ আটকে রেখে সুদের টাকা আদায় করা ঘৃণ্য ও লজ্জাজনক কাজ।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর বলেন, এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযুক্ত মর্জিনা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন