ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহীর চারঘাটে বিধবা নারীর কোলজুড়ে সন্তান, এলাকায় তোলপাড়

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:৩১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:৩১:৫১ অপরাহ্ন
রাজশাহীর চারঘাটে  বিধবা নারীর কোলজুড়ে সন্তান, এলাকায় তোলপাড় রাজশাহীর চারঘাটে বিধবা নারীর কোলজুড়ে সন্তান, এলাকায় তোলপাড়
চারঘাটে এক বিধবা নারীর কোলজুড়ে জন্ম নিলো ফুটফুটে এক পুত্রসন্তান। রোববার সন্ধ্যায় সন্তান প্রসবের ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটিকে দেখতে স্থানীয়রা ভিড় জমান ওই নারীর বাড়িতে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান।

পরবর্তীতে নবজাতকের পিতৃপরিচয় প্রকাশ করেন ওই নারী কারিমন বেগম (৩৫)। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী সাবেক ইউপি সদস্য শুকচান্দ আলীর ছেলে সাইফুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এর জেরেই তিনি গর্ভবতী হন। সন্তান গর্ভপাত করাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত রোববার সন্ধ্যায় নিজ বাড়িতেই একটি ছেলেসন্তানের জন্ম দেন তিনি।

এ খবর ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে ওঠে উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি পশ্চিমপাড়া এলাকা। ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত বিচার দাবি করেন। তবে অভিযুক্ত সাইফুল ইসলাম আত্মগোপনে চলে যান।

কারিমন বেগম বলেন, ২০১৬ সালে স্বামী আকছেদ আলী মারা যাওয়ার পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কষ্টে সংসার চালাচ্ছিলাম। এরমধ্যে সাইফুল বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এখন সে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি আমার সন্তানের পিতৃপরিচয় চাই এবং তার বিচার দাবি করছি।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আকছেদ আলীর মৃত্যুর পর সাইফুল ইসলাম প্রায়ই কারিমনের বাড়ির আশপাশে যাতায়াত করতেন।

অভিযুক্ত সাইফুল ইসলামের স্ত্রী অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, আমার স্বামী নির্দোষ। তাকে ফাঁসানোর জন্য মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। কারিমনের চরিত্র নিয়েও প্রশ্ন রয়েছে।

ইউপি সদস্য শামীম সরদার বলেন, বিধবা নারী কারিমনের ঘরে সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

কারিমনের ভাসুরের ছেলে মাসুদ রানা জানান, চাচা মারা যাওয়ার পর প্রায় প্রতিদিন রাতেই চাচির বাড়ির আশপাশে সাইফুলকে ঘোরাফেরা করতে দেখা গেছে। এখন নবজাতকের পিতৃপরিচয় নিশ্চিত করে বিচার চাই।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার খবর আমরা পেয়েছি। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার