ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাবিটা প্রকল্পে অনিয়ম, উঠে যাচ্ছে রাস্তার ইট জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরীর রাজপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারী আপন গ্রেপ্তার মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

ধর্ষণচেষ্টার শিকার শিশুর পরিবারকে অপমান, সেই চিকিৎসক বরখাস্ত

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:১১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:১১:১৬ অপরাহ্ন
ধর্ষণচেষ্টার শিকার শিশুর পরিবারকে অপমান, সেই চিকিৎসক বরখাস্ত ধর্ষণচেষ্টার শিকার শিশুর পরিবারকে অপমান, সেই চিকিৎসক বরখাস্ত
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ধর্ষণচেষ্টার শিকার ৫ বছরের এক শিশুর পরিবারের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান এ সংক্রান্ত আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, রোগীর স্বজনদের সঙ্গে অপেশাদারসুলভ আচরণ ও অশ্লীল কথাবার্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন ও অসদাচরণের কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার হাসপাতালের ওই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে ডাক্তারকে বরখাস্তের দাবি তোলেন।

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর দেবীগঞ্জে পাঁচ বছরের এক মুসলিম শিশুকে প্রতিবেশী হিন্দু তরুণ কণিক রায় খেলনা ও চকলেটের প্রলোভন দেখিয়ে পাশের একটি হলুদক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুর চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। গুরুতর রক্তপাতের কারণে পরদিন তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন