ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী

জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেঈমান: এ্যানি

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:০৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:০৬:৫৩ অপরাহ্ন
জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেঈমান: এ্যানি জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেঈমান: এ্যানি
ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামায়াতে ইসলামীর রাজনীতির সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেঈমান।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদরপূর্ব বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা আউটার স্টেডিয়াম মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়। 

এ্যানি বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের কোনো ভূমিকা ছিল না। বরং স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে তাদের সখ্য ছিল। বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দলটি। মূলত চরমোনাই পীর ফয়জুল করিম জাতীয় বেইমান। 

তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের ভূমিকা এবং তারা ১৯৮৬ ও ১৯৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদেরকে অসহযোগিতা করে নাই, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। শেখ হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেইমান হিসেবে, আত্মস্বীকৃত বেঈমান হিসবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমতের সরকার নিয়ে আসতে পারি। যেখানে দ্বিকক্ষ পার্লামেন্ট রয়েছে। নিচের কক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন। এবং উচ্চকক্ষে যারা নির্বাচিত হতে পারবেন না, শ্রেণিভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেই উচ্চ কক্ষে যখন বসবে, তখন এটা একটা সমঝোতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা যেতে পারে।

সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহসহ ও আবুল খায়ের ভূঁইয়া  

সদর উপজেলা পূর্ব বিএনপির আহবায় কমাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ। বক্তব্য রাখেন খালেদাজিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াসহ বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা