ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে কমপ্লিট শাটডাউন

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৭:৩৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৭:৩৮:৫১ অপরাহ্ন
রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে কমপ্লিট শাটডাউন রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে কমপ্লিট শাটডাউন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনার সুষ্ঠু বিচারের দাবিতে শুরু হয়েছে পূর্ণাঙ্গ শাটডাউন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

সোমবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্যারিস রোডে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করছেন। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থী কর্তৃক শিক্ষক লাঞ্ছনার বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে পোষ্য কোটা পুনর্বহাল।

শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং আসন্ন রাকসু নির্বাচনে জড়িত প্রার্থীদের প্রার্থিতা বাতিলেরও দাবি তুলেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, গত নয় মাসে প্রশাসন অনেক তদন্ত কমিটি গঠন করলেও কোনোটির ফলপ্রসূ হয়নি। অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, আমরা আর তদন্ত কমিটিতে সীমাবদ্ধ থাকতে চাই না। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।

ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম শিক্ষক লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের দাবি হলো চিহ্নিত এই সন্ত্রাসীদের স্থায়ী বহিষ্কার এবং যাদের ছাত্রত্ব শেষ হয়েছে, তাদের সনদ বাতিল করতে হবে। এছাড়াও, রাকসু নির্বাচনে যারা প্রার্থী আছে, তাদের প্রার্থিতা বাতিল করতে হবে।

শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের পরিচালক রোকসানা বেগম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর উপ-উপাচার্যসহ শিক্ষক-কর্মকর্তাদের উপর এমন হামলার ঘটনা ঘটেনি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় আরও ভয়াবহ কিছু ঘটবে। পোষ্য কোটা প্রসঙ্গে তিনি বলেন, দেশের সব জায়গায় যদি এই সুবিধা থাকে, তাহলে আমাদের এখানেও কেন থাকবে না?

সরেজমিনে দেখা গেছে, প্রশাসন ভবনে উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা) ও উপ-উপাচার্য (প্রশাসন)-এর দপ্তরসহ সকল দপ্তর তালাবদ্ধ। এতে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে, চিকিৎসা, পরিবহনসহ জরুরি সেবাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালনের পর জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও অফিসার্স সমিতি এই কমপ্লিট শাটডাউন' ঘোষণা করে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ীই আজ  সোমবার এই অবস্থান ও মানববন্ধন পালিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক