ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী জেলা পরিষদের প্রশাসককে অভিনন্দন জানিয়েছে অটিস্টিক শিক্ষার্থীরা বগুড়ায় আলেয়া বেগমের কবর জিয়ারত, দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা সওজ'র নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ মোহনপুরে নবাগত অফিসার ইনচার্জ ওসি'র যোগদান অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর পাশে প্রশাসন, ত্রিশালে ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান মদ, ইয়াবা ও ট্যাপেনটাডল জব্দ গোরহাঙ্গা ফ্লাইওভার ও শালবাগান কাঁচাবাজার ৭ দিনের মধ্যে রাস্তা উন্মুক্তের নির্দেশ রাসিক প্রশাসকের ডিজিএফআই পরিচয়ে নারীদের প্রতারণা, আপত্তিকর ভিডিও ধারণ, রাজশাহীতে গ্রেপ্তার যুবক লালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পুরুস্কার বিতরণ মোহনীয় স্টাইলে জয়া আহসান রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার জামালপুরে অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার কেটলির নিয়মিত ব্যবহারে সাদা স্তর জমেছে ভিতরে? মাত্র একটি উপাদান দিয়েই নতুনের মতো ঝকঝকে হবে এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী ‘অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি’ ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন ডিজিটাল সময়ের নতুন আতঙ্ক ‘ল্যাপটপ স্পাইন’ শ্রীদেবীর মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন মেয়ে জাহ্নবী কাপুর

রাবি উপাচার্য বলছেন আড়ালে অনেক মেকানিজম হচ্ছে

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৭:২১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৭:২১:৩৮ অপরাহ্ন
রাবি উপাচার্য বলছেন আড়ালে অনেক মেকানিজম হচ্ছে রাবি উপাচার্য বলছেন আড়ালে অনেক মেকানিজম হচ্ছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, রাকসুতে আপনারা যারা যতক্ষণ প্রশাসনের অংশ, ততক্ষণ প্রশাসনের সকল কাজে আপনাদের সহযোগিতা করতে হবে। পর্দার আড়ালে অনেক মেকানিজম হচ্ছে, সেটা সময়ের ব্যবধানে কী হবে আমরা সবাই বুঝতে পারব।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও পোলিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, একটা খুব সুন্দর রাকসু করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। ইনশাআল্লাহ এই নির্বাচন হবে। সবার সাহায্য সহযোগিতা আন্তরিকতা, এটা নিয়েই নির্বাচন হবে। একটা ভালো নির্বাচনে কতগুলো কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো কীভাবে মিট আপ করবে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন। অত্যন্ত ভালো একটা নির্বাচন কমিশন পেয়েছি আমরা।

তিনি বলেন, প্রশাসনের সঙ্গে যারা আছেন তাদের কাছে আমার সুস্পষ্ট মেসেজ- নির্বাচন কমিশন ও প্রশাসনের যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখানে কারও যদি দ্বিমত থাকে আগেই জানাবেন। আমরা সেখানে সেইভাবে ব্যবস্থা নেব। 

সালেহ হাসান নকীব আরও বলেন, নির্বাচনের ব্যাপারে আমাদের একটা কমিটমেন্ট আছে এবং সেখান থেকে আমরা এক পাও পিছাইনি। সেই কন্ডিশনগুলা নিয়ে আমরা কতগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছি এই চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে উতরাবো এগুলো নিয়ে নির্বাচন কমিশন চিন্তা-ভাবনা করছে। সবকিছু তারা চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেবে। 

বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় এখন কী পরিস্থিতি বিরাজ করছে সেটা আমরা সবাই জানি। এটা যে আদর্শ পরিবেশ সেই কথা বলা যাবে না। বিভিন্ন হঠকারিতা বা যে ঘটনাগুলো ঘটেছে সেটা অবশ্যই পরিবেশের ওপর প্রভাব ফেলেছে। তবে প্রশাসনের তরফ থেকে আমরা একটা জায়গায় আছি। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে তার পেছনে প্রশাসনের সমর্থন থাকবে। প্রশাসনের পক্ষ থেকে যে সাপোর্ট দেওয়ার কথা সেই সাপোর্ট আমরা দেব।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ