ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

‘কারাবাসের অভিজ্ঞতা জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিয়েছিল’: রিয়া চক্রবর্তী

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৪:৩৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৪:৩৩:৩০ অপরাহ্ন
‘কারাবাসের অভিজ্ঞতা জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিয়েছিল’: রিয়া চক্রবর্তী রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুতে মাদক সরবরাহ কাণ্ডে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। কারাবাসের অভিজ্ঞতা তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই দুঃসহ দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে রিয়া জানান, কারাগারে থাকাকালীন তার প্রয়াত প্রেমিক সুশান্তের জন্য শোক প্রকাশের অনুমতি পর্যন্ত ছিল না।

রিয়া চক্রবর্তী বলেন, ‘সেই সময়ে আমার বয়স ছিল মাত্র ২৭। কারাগারে অনেক কিছুরই অভাব থাকে। আমরা অনেক সময় আফসোস করি, আমাদের এটা নেই, ওটা নেই। কিন্তু সেখানে থাকার পর আমি উপলব্ধি করি কিছু না থাকার আসল অর্থ কী। বাবা-মাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু সংশোধনাগারে তাদের কথাই মনে পড়ত। জীবনদর্শন পুরো বদলে গিয়েছিল।’

সুশান্ত প্রয়াত হবার পর রিয়াকে প্রতিনিয়ত কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনরা। তবে সেসব গায়ে মাখতেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।

রিয়া বলেন, ‘মানুষ কী বলছে, তা নিয়ে আর গায়ে মাখতাম না। ওখানে থেকে খাবারের মূল্য বুঝেছি। দোকানের পিৎজার চেয়ে ডাল-ভাতকে মূল্য দিতে শিখেছি। এখনও মনের ভিতর শোক রয়ে গেছে। বিষয়টা ব্যক্তিগত রাখতে চাই। তবে আমি খুশিও আছি। তবে এই ধরনের খুশির উৎপত্তি হয় গভীর মানসিক আঘাত থেকে।’

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এবং মাদক মামলায় নাম জড়ানোর কারণে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া। ওই মামলায় সংশোধনাগারে থাকতে হয়েছিল তাকে। দীর্ঘ সময় পর তিনি যখন জামিন পেয়ে বাড়ি ফেরেন, সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক