ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়ালিয়া থানায় ছাত্রলীগ নেতা নোমান গ্রেফতার কাবিটা প্রকল্পে অনিয়ম, উঠে যাচ্ছে রাস্তার ইট জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরীর রাজপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারী আপন গ্রেপ্তার মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা

চেকের মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৪:৩০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৪:৩০:২০ অপরাহ্ন
চেকের মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার চেকের মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জে চেকের মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো.ইউসুফ চৌধুরীকে (৪৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার দুপুরের দিকে তাকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার ইউসুফ চৌধুরী উপজেলার কুতুবপুর ইউনিয়নের ইব্রাহীম মৌলভী বাড়ির মৃত নুরুল হক চৌধুরীর ছেলে।  

জানা যায়, বিএনপি নেতা ইউসুফ চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি চেকের মামলাসহ দুটি মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি ওয়ারেন্টভুক্ত আসামি। মামলা গুলোতে তিনি প্রায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিলেন। রোববার দুপুরের দিকে র‍্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। পরে রোববার সন্ধ্যার তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে র‍্যাব-১১।  

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, বিষয়টি সমাধান হয়ে গেছে। তিনি চেকের ১৯ লাখ টাকার মধ্যে প্রথমে ১৬ লাখ টাকা প্রথমে পরিশোধ করেন। এখন বাকী ৩লাখ টাকাও পরিশোধ করে দিয়েছেন। আদালত খুললেই তার জামিন হয়ে যাবে। চেকের মামলায় পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, আসামিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ওই আসামি দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন