ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ নিহত ২

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৪:০৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৪:০৬:০২ অপরাহ্ন
পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ নিহত ২ ছবি- সংগৃহীত
ধামরাই উপজেলার একটি আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়। এতে চালকসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনাটি ঘটে রোববার দিবাগত রাত দেড়টার দিকে, উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায়।

নিহতরা হলেন—উপজেলার দেপাশাই এলাকার বাসিন্দা মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫) এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির হোসেন (২৫)। আহতদের মধ্যে রয়েছেন সাইফুজ্জামান ও মিজান, যাঁদের ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাতে সাভারের জামগড়া এলাকা থেকে মুরগির খাবার নিয়ে পিকআপটি ধামরাইয়ের ধানতারা বাজারের দিকে যাচ্ছিল। বাজারে পণ্য সরবরাহ শেষে ফেরার পথে কান্দাপটল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিকআপটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ‘নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা