ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

জয়ার ছবি প্রথম দিনেই রেকর্ড গড়ল উত্তর আমেরিকায়

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৩:৪৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৩:৪৬:০৯ অপরাহ্ন
জয়ার ছবি প্রথম দিনেই রেকর্ড গড়ল উত্তর আমেরিকায় ছবি- সংগৃহীত
'মাতৃত্ব' কী জন্ম দিলেই হয়? শুধুমাত্র রক্তের সম্পর্কেই হয়? নাকি সন্তান দত্তক নিলেও সত্যিকারের মা হওয়া যায়? পুরাণের যশোদা ও দেবকীর আধুনিক রূপ যেন অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি 'ডিয়ার মা'। যে ছবির মুখ্য ভূমিকায় আছেন জয়া আহসান। কলকাতায় ১৮ জুলাই মুক্তি পায় 'ডিয়ার মা'। 

শহরে সাফল্য পাবার পর উত্তর আমেরিকায় রিলিজ করেছে ছবিটি। প্রথম দিনের কানাডা ও যুক্তরাষ্ট্রে রেকর্ড আয় করেছে জয়ার 'ডিয়ার মা'। বাংলা ছবিতে যা বেশ নজিরবিহীন ঘটনা।

যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবি প্রথম দিনেই আয় করেছে ১লাখ ১ হাজার মার্কিন ডলার। কলকাতার কোনও বাংলা ছবির জন্য এটি সর্বোচ্চ প্রথম দিনের আয়ের রেকর্ড ধরা হচ্ছে।

উত্তর আমেরিকায় 'ডিয়ার মা' ছবির পরিবেশক  'বায়োস্কোপ ফিল্মস'। পরিবেশক ভীষণ ভাবে উচ্ছসিত বিদেশে বাংলা ছবির এতখানি সাফল্যে।

জয়া আহসান ওপার বাংলা ও এপার বাংলার নয়নের মণি। তাঁকে আলাদা করে বাংলাদেশের নায়িকা এখন আর বলা চলে না। উত্তর আমেরিকার শোগুলিতে রেকর্ড আয় যা জয়ার কাছেও উচ্ছসিত হওয়ার মতো খবর। জয়া বললেন 
'অনিরুদ্ধ রায়চৌধুরী সম্পর্কের ছবি বানান আর যার সঙ্গে মননশীলতার ছাপ থাকে। যে কারণে অন্য উচ্চতায় ছোঁয় তাঁর ছবি। 'ডিয়ার মা' দেখে কলকাতার দর্শকরা চোখের জল ধরে রাখতে পারেননি। এবার একই চিত্র ধরা পড়ল বিদেশের পর্দাতেও। এই ছবি পারিবারিক গল্পের ছবি। মা-সন্তানের ছবি। তাই সবাই পরিবার নিয়েই দেখতে আসুন 'ডিয়ার মা'।

এই ছবির আন্তর্জাতিক মুক্তি উপলক্ষে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ও প্রযোজক ইন্দ্রাণী মুখোপাধ্যায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকবেন। দর্শকদের ফিডব্যাক তাঁরা সরাসরি নেবেন সামনে থেকে।

'বায়োস্কোপ ফিল্মস'-এর কর্ণধার রাজ হামিদ জানিয়েছেন 'ভাল গল্পের ছবি সবসময় চলে। 'ডিয়ার মা', তেমন একটি ছবি। তবে এমন আশাতীত সাফল্যে আমরা মুগ্ধ। দ্বিতীয় সপ্তাহে উত্তর আমেরিকার আরও শো বাড়বে ছবিটির।'

যেখানে কলকাতায় বাংলা ছবি এত শো পায় না। সেখানে উত্তর আমেরিকার হলে এই সাফল্য সত্যি বাংলা ছবির জয় জয়কার।

জয়ার সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়, পদ্মপ্রিয়া, ধৃতিমান চট্টোপাধ্যায়, সোনালী বসু ও তিনজন শিশুশিল্পী।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২