ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ

রাতে শুয়ে মোবাইল নয়, শিশুকে রপ্ত করান কিছু অভ্যাস, বাড়বে বুদ্ধি ও স্মৃতিশক্তি

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৩:২৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৩:২৭:২৭ অপরাহ্ন
রাতে শুয়ে মোবাইল নয়, শিশুকে রপ্ত করান কিছু অভ্যাস, বাড়বে বুদ্ধি ও স্মৃতিশক্তি ছবি- সংগৃহীত
বুদ্ধিমানের কদর সর্বত্রই বেশি। সব বাবা-মা চান তাঁদের সন্তান মেধাবী ও বুদ্ধিমান হবে। বাবা-মা অঙ্কে ভাল নন বলে খুদেও অঙ্কে পারদর্শী হবে না, বিষয়টা মোটেও সে রকম নয়। সৃজনশীল মনোভাবে জিনের ভূমিকা থাকলেও ছোটবেলা থেকে শিশুর জীবনযাত্রায় কয়েকটি পরিবর্তন আনলেই কিন্তু তার বুদ্ধির বিকাশ সম্ভব। এই বদলটা আনতে পারেন অভিভাবকেরাই। সাধারণত পাঁচ বছর বয়সের মধ্যেই শিশুর মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ হয়। এই বয়স থেকেই শিশুকে এমন কিছু অভ্যাস রপ্ত করাতে হবে, যাতে তার বুদ্ধির বিকাশ হবে দ্রুত। স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে।

গল্প বলুন: এখনকার ছেলেমেয়েদের মধ্যে গল্প শোনার ধৈর্য কম। অভিভাবকেরাও সে ভাবে সময় দিতে পারেন না। কিন্তু যদি শিশুর মধ্যে পড়ার আগ্রহ তৈরি করতে হয়, তা হলে ছোট থেকেই গল্প শোনার অভ্যাস তৈরি করুন। রাতে শোয়ার আগে হাতে মোবাইল দেবেন না। মোবাইল বা ট্যাবের নীল রশ্মি শিশুর চোখের ক্ষতি তো করেই, প্রভাব পড়ে মস্তিষ্কেও। ওই সময়টাতে নানা রকম গল্প শোনার অভ্যাস তৈরি হলে শিশু আর মোবাইল নিতেও চাইবে না।

মেমরি গেম খেলান: খাওয়ার অন্তত ঘণ্টা তিনেক পরে শোয়া উচিত। এই সময়টাতে টিভি না দেখে বরং মেমরি গেম খেলার অভ্যাস করান। আপনারাও যোগ দিন তাতে। এতে সারা দিনের কাজের চাপ, উদ্বেগ যেমন কমবে, তেমনই মনও ভাল হবে। ছোটরা নিয়মিত এমন খেলা খেললে তাদের স্মৃতিশক্তিও অনেক উন্নত হবে।

বই পড়ার অভ্যাস: মোবাইল, ট্যাবের বদলে শিশুর হাতে বই ধরিয়ে দিন। এই বিষয়ে মনোবিদ অনিন্দিতা মুখোপাধ্যায় জানাচ্ছেন, ছোট থেকেই বই পড়ার অভ্যাস করালে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি দুই-ই প্রখর হবে। রাতে শোয়ার আগে অন্তত আধ ঘণ্টাও যদি নানা রকম গল্পের বই পড়ার অভ্যাস তৈরি হয়, তা হলে শিশুর মেধা যেমন বাড়বে, তেমনই মোবাইল, ল্যাপটপের প্রতি অতিরিক্ত আসক্তিও কমে যাবে।

মেডিটেশন: রাতে শোয়ার আগে অন্তত ১০ মিনিট ধ্যান বা মেডিটেশনের অভ্যাস করাতে পারলে ভাল হয়। শিশুরা এমনিতেই চঞ্চল হয়। প্রথম প্রথম এক জায়গায় বসতে চাইবে না। কিন্তু ধীরে ধীরে অভ্যাস করালে অন্তত ১০ মিনিট শান্ত হয়ে বসা শিখে যাবে। নিয়মিত ধ্যানে মনোযোগ, একাগ্রতা বাড়বে। বুদ্ধিরও বিকাশ হবে। পড়াশোনায় মন বসবে। নিজের লক্ষ্য স্থির করতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ