ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

‘১৯০ রান করতাম’—ভারতকে সুবিধা দেওয়া বিতর্কিত আউট নিয়ে পাকিস্তান অধিনায়ক

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৩:২১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৩:২১:২৮ অপরাহ্ন
‘১৯০ রান করতাম’—ভারতকে সুবিধা দেওয়া বিতর্কিত আউট নিয়ে পাকিস্তান অধিনায়ক ছবি- সংগৃহীত
ম্যাচের আগে নানান আলোচনা আর কথার লড়াই। কিন্তু মাঠের লড়াইয়ে সেই একই পরিণতি। গ্রুপ পর্বের মতো সুপার ফোরের ম্যাচেও ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৭১ রান তুলেছিলেন সালমান আলী আঘারা। রান তাড়ায় আভিষেক শার্মার ৭৪ রানের তাণ্ডবে ভর করে ৭ বল আর ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ভারত।  

ভারত-পাকিস্তান মাঠের লড়াই রাতে থেমে গেলেও বিতর্ক থামছে না। এবার বিতর্কের কেন্দ্রে ফখর জামানের আউট। ওই আউটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। তাঁর মতে, বল উইকেটকিপার সাঞ্জু স্যামনের গ্লাভসে যাওয়ার আগে মাটিতে বাউন্স করেছে।

বিতর্কিত ঘটনাটি ঘটেছে পাকিস্তান ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে। পাকিস্তানের স্কোরবোর্ডে তখন ২১ রান। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করা ফখর জামান ৩ চারে ১৫ রানে ব্যাটিং করছেন। হার্দিক পান্ডিয়ার ওই ডেলিভারিটি ফখরের ব্যাটে লেগে উইকেটের পেছনে স্যামসনের হাতে যায়। কিন্তু ভারত উইকেটকিপারের হাতে পৌঁছানোর আগে মাটিতে বল লেগেছিল কিনা, সেটি নিয়ে নিশ্চিত ছিলেন না মাঠ আম্পায়ররা।

সিদ্ধান্ত নিতে টিভি আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুরের শরণাপন্ন হন তারা। টিভি আম্পায়ার রিপ্লে দেখে জানিয়ে দেন, তিনি নিশ্চিত, বল মাটিতে স্পর্শ করেনি। যদিও টিভি রিপ্লেতে সন্দেহের জায়গা থেকেই গিয়েছিল। সাধারণত টিভি আম্পায়ারের কাছে নিজের সিদ্ধান্তের ব্যাপারে পরিষ্কার যুক্তি না থাকলে বেনেফিট অব ডাউট ব্যাটসম্যান পাওয়ার কথা।

স্ক্রিনে যখন আউট ভেসে উঠল, ফখর যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ফখরের ওই আউট নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘(আউটের) সিদ্ধান্তটি নিয়ে আমি নিশ্চিত নই। এটা আম্পায়ারের কাজ। আম্পায়ারও ভুল করতে পারেন। এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু দেখে মনে হয়েছে, বল উইকেটকিপারের হাতে যাওয়ার আগে মাটিতে লাফিয়েছে।’

সালমান আলী আঘা যোগ করেন, ‘আমি ভুলও হতে পারি। আমি জানি না। ও (ফখর) যেভাবে ব্যাটিং করছিল, পুরো পাওয়ার প্লে ব্যাটিং করতে পারলে, আমরা হয়তো ১৯০ রান করতাম।’

এরপর আবারও নিজের যুক্তিতেই অটল থেকেছেন পাকিস্তান অধিনায়ক, ‘কিন্তু হ্যাঁ, এটা আম্পায়ারের সিদ্ধান্ত। আর তারাও ভুল করতে পারেন। আমার মতে, বলটি উইকেটকিপারের কাছে পৌঁছানোর আগে লাফিয়েছিল।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক