ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান নগরীতে রাজপাড়ায় হেরোইন ও গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদে দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী সিংড়ায় ছেলের হাতে মা খুন, বস্তাবন্দি মরদেহের নারী ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১ মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩

টেকনাফে মানব পাচারকারী চক্রের আস্তানা থেকে নারী-শিশুসহ ৮০ জন উদ্ধার

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৩:০৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৩:০৯:৫৬ অপরাহ্ন
টেকনাফে মানব পাচারকারী চক্রের আস্তানা থেকে নারী-শিশুসহ ৮০ জন উদ্ধার ছবি- সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র‍্যাব। অভিযানে বিভিন্ন সময়ে অপহরণের শিকার ও সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা অন্তত ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় যৌথবাহিনীকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি ও পাথর নিক্ষেপ করে চক্রটি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বেড়েই চলেছে । এসব বন্ধে সবসময় সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় রাজারছড়া গহীন পাহাড়ি এলাকায় একটি আস্তানা ঘিরে ফেলে যৌথবাহিনী।

এ সময় অপহরণ ও মানব পাচারকারীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এমনকি উপর থেকে পাথরও নিক্ষেপ করে তারা। পরে সেখানে অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জনকে উদ্ধার ও ৪ পাচারকারীকে আটক করা হয়।

অভিযানে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিস্তারিত প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭