ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

পণের টাকা মেলেনি, বধূকে ঘরে আটকে সাপ ছেড়ে দিলেন শ্বশুর, শাশুড়ি!

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৩:০৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৩:০৬:৪২ অপরাহ্ন
পণের টাকা মেলেনি, বধূকে ঘরে আটকে সাপ ছেড়ে দিলেন শ্বশুর, শাশুড়ি! প্রতীকী ছবি
পণের টাকা মেলেনি। বধূকে ‘শাস্তি’ দিতে ঘরে সাপ ছেড়ে দিলেন শ্বশুর-শাশুড়ি। সেই সাপ ছোবল মারল বধূকে। যন্ত্রণায় তিনি চিৎকার করে উঠলেন। তবুও খোলা হল না দরজা! এমনটাই অভিযোগ উঠেছে কানপুরের একটি পরিবারের বিরুদ্ধে। শ্বশুরবাড়ির আট জনের বিরুদ্ধে বধূর আত্মীয়েরা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ।

উত্তরপ্রদেশের কানপুর শহরের কলোনেলগঞ্জ এলাকার ঘটনা। সেখানেই শাহানওয়াজ নামের এক যুবকের সঙ্গে ২০২১ সালে বিয়ে হয়েছিল রেশমার। অভিযোগ, বিয়ের পর থেকেই শাহানওয়াজ এবং তাঁর পরিবারের সদস্যেরা পণের টাকা আদায়ের জন্য চাপ দিতেন। নানা অশান্তি করতেন। বাধ্য হয়ে কিছু দিন আগে দেওয়া হয়েছিল দেড় লক্ষ টাকা। কিন্তু আরও পাঁচ লক্ষ টাকা দেওয়া বাকি ছিল। তা নিয়ে ঝামেলার জেরে রেশমাকে একটি ঘরে আটকে রেখে সাপ ছে়ড়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে তাঁর দিদি গিয়ে রেশমাকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন।

রেশমার দিদিই থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে জানিয়েছেন, তাঁর বোনকে জোর করে একটি ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন তাঁর শ্বশুর এবং শাশুড়ি। পরিবারের বাকিদেরও এই কাজে সমর্থন ছিল। ধরের পাশে একটি নালা দিয়ে তাঁরা সাপ ঢুকিয়ে দেন। সেই সাপ রাতে রেশমাকে ছোবল মারে। যন্ত্রণায় ছটফট করছিলেন তরুণী। কিন্তু তা শুনেও কেউ দরজা খোলেননি। বরং ঘরের বাইরে দাঁড়িয়ে হাসাহাসি করছিলেন। কোনও রকমে দিদির সঙ্গে রেশমা যোগাযোগ করতে পেরেছিলেন। তার পর তিনি গিয়ে বোনকে উদ্ধার করেন। বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর এবং আরও তিন জনের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। খুনের চেষ্টার ধারাও তাতে যুক্ত হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড