ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

শশুর-শাশুড়ির বিরুদ্ধে স্ত্রীকে আটক রাখার অভিযোগ

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ১০:০৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ১০:০৯:২২ অপরাহ্ন
শশুর-শাশুড়ির বিরুদ্ধে স্ত্রীকে আটক রাখার অভিযোগ শশুর-শাশুড়ির বিরুদ্ধে স্ত্রীকে আটক রাখার অভিযোগ
রাজশাহীর তানোরে শশুর-শাশুড়ির বিরুদ্ধে স্ত্রীকে আটকে রাখার অভিযোগ করেছেন জামাই। উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামে এই ঘটনা ঘটেছে।এঘটনায় জামাই নাফিজ ইকবাল সিয়াম বাদি হয়ে শশুর আজিজুল হক ও শাশুড়ী  আকলিমা বেগমকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে,উঠেছে সমালোচনার ঝড়।

লিখিত অভিযোগে বলা হয়েছে, কামারগাঁ ইউপির মালশিরা গ্রামের আজিজুল হকের কন্যার সঙ্গে মহাদেবপুর গ্রামের জসিম উদ্দিনের পুত্র নাফিজ ইকবাল সিয়ামের বিবাহ হয়। গত প্রায় ৫ আগে ইসলামি শরীয়া মোতাবেক কোর্ট এ্যাফিডেভিট এর মাধ্যমে তারা বিবাহ করেন। বিবাহের পর থেকে তারা স্বামী-স্ত্রী শান্তিপূর্ণ ভাবে ঘর সংসার করছেন। কিন্ত্ত তার স্ত্রী লেখাপড়ার কারনে রাজশাহী শহরে অবস্থান করেন। এমতাবস্থায় গত ১৯  শনিবার সকালে সিয়াম তার স্ত্রীকে নিয়ে রাজশাহী থেকে গ্রামের  বাড়ীতে আশার উদ্দেশ্যে রওয়ানা হয়। এদিন দুপুরে কামারগাঁ কলেজ মোড়ে পৌছামাত্র বিবাদীগণ সেখানে উপস্থিত হয়ে তাদের পারিবারিক বিভিন্ন সমস্যার কথা বলে কৌশলে সিয়ামের স্ত্রীকে মালশিরা গ্রামে তাদের বাড়িতে নিয়ে যায়। 

পরবর্তীতে সিয়াম তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যার্থ হয়। একপর্যায়ে গত ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সিয়াম তার স্ত্রীকে নেওয়ার জন্য মালশিরা গ্রামে তার শশুর বাড়িতে যায়।এসময় স্বামী সিয়ামের সঙ্গে তার স্ত্রী সিয়ামের বাড়িতে যেতে চাই। কিন্ত্ত সিয়ামের শশুর ও শাশুড়ী  সিয়ামের স্ত্রীকে তার সঙ্গে যেতে বাধা দেন। এবং জোরপুর্বক তাকে ঘরে নিয়ে আটকে রাখে।এমনকি জামাই সিয়ামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেন।
তারা বলেন, তাদের মেয়েকে তারা আর তার বাড়ীতে যেতে দিবে না।এর পর যদি তুই এই বাড়ীতে আসিস তাহলে তোকে প্রানে মেরে ফেলব"। সিয়াম অনেক চেষ্টা করেও তার স্ত্রীকে আনতে ব্যার্থ হয়। 

এদিকে সিয়ামের শশুর-শাশুড়ী বিভিন্ন মোবাইল নম্বর হতে কল দিয়ে সিয়ামকে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ গ্রাণ নাশের হুমকি দিচ্ছেন। এবিষয়ে জানতে নাফিজ ইকবাল সিয়ামের (০১৩২৭-২৫-৬১৫৪) মুঠোফোনে কল করা হলে মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।এবিষয়ে তানোর থানার ডিউটি অফিসার বলেন, অভিয়োগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা