ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি সচল করতে ৪০ দেশ একজোট জুমার দিনের ফজিলত ও করণীয় আমল আবারও অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির ইরানে ইজরায়েলি হানায় ছিন্নভিন্ন শিশুদের প্রিয়তম মিউজিক স্কুল বগুড়ায় বস্তায় ভরে রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা, গ্রেফতার ৪ ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান:রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু রিয়ালকে বিধ্বস্ত করে সেমিতে বার্সেলোনা ইরান যুদ্ধের মধ্যেই সরানো হল মার্কিন সেনাপ্রধানকে সিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩ রহমান ফিলিং স্টেশনের বে-রহম কান্ড! ইরানি ড্রোনের নাগালই পেল না ১০ লক্ষ ডলারের মার্কিন লড়াকু জেট! ইরানের ফুটবলার-কর্তাদের সঙ্গে বৈঠক ফিফা সভাপতির, পাশে থাকার আশ্বাস নরম ও মসৃণ ত্বকের আড়ালেও লুকিয়ে আছে রোগ? কেরাটোসিস-পিলারিসে ভুগেছেন ইয়ামি, কী এই অসুখ? বিশ্বকাপ ফুটবল ফাইনালের টিকিটের দাম দেখে মাথায় হাত সমর্থকদের নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু হাতির গায়ে রং করে ফোটোশুট! অবোলার মৃত্যুর পরে ফুঁসে উঠলেন, মোদীর কাছে কী আর্জি রূপালির? ‘আমরা মরতে চাই না’! পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতে হরমুজ় প্রণালীতে আটক জাহাজগুলির নাবিক-কর্মীদের আর্তি

বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৯:১৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৯:১৯:২৪ অপরাহ্ন
বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার
লালমনিরহাটে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি পঞ্চগড় সদরের রামদাস পঞ্চগ্রামের তৈয়ব আলীর ছেলে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গজিয়াবাড়ী থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। 

র‌্যাব-১৪-এর ৩ নম্বর কম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যেত ভুক্তভোগী। প্রাইভেট পড়ানো শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ভুক্তভোগীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পরে বিয়ের কথা বললে টালবাহানা শুরু করেন রবিউল। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলা করেন। পরে শনিবার রাতে র‌্যাবের যৌথ অভিযানে টাঙ্গাইলের দেলদুয়ার থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রহমান ফিলিং স্টেশনের বে-রহম কান্ড!

রহমান ফিলিং স্টেশনের বে-রহম কান্ড!