ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

জানাজায় অংশ নিতে গিয়ে সড়কে ঝরল যুবকের প্রাণ

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৯:১৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৯:১৬:৩৩ অপরাহ্ন
জানাজায় অংশ নিতে গিয়ে সড়কে ঝরল যুবকের প্রাণ জানাজায় অংশ নিতে গিয়ে সড়কে ঝরল যুবকের প্রাণ
ফেনী সদর উপজেলার গোবিন্দপুরে বাসের ধাক্কায় ইশতিয়াক আহমেদ শান্ত (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শান্ত গোবিন্দপুর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবির আহম্মদের ছোট ছেলে। তিনি ফেনী সরকারি কলেজ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইশতিয়াক আহমেদ শান্ত তার এক বন্ধুর নানার জানাজায় অংশ নিতে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বটতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় সোনাগাজীগামী একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
আমিনুল ইসলাম ফিরোজ নামে নিহতের এক সহপাঠী বলেন, বন্ধুর এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মানতে পারছি না। পড়াশোনার জন্য প্রবাসে চলে যাব বলে আজ সন্ধ্যায় শান্ত আমার সঙ্গে দেখা করতে ফেনী শহরে আসার কথা ছিল। ছেলে হিসেবেও শান্ত অত্যন্ত ভালো ছিল। পরিবারে দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল। এমন করুণ মৃত্যুতে সকলে শোকে স্তব্ধ। 

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, বিষয়টি অবগত হয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক বাস বা চালক সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড