ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

পার্লারে ফেলে যাওয়া ব্যাগ থেকে পিস্তল ও ১০ লাখ জাল টাকা উদ্ধার

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৯:০১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৯:০১:২৯ অপরাহ্ন
পার্লারে ফেলে যাওয়া ব্যাগ থেকে পিস্তল ও ১০ লাখ জাল টাকা উদ্ধার পার্লারে ফেলে যাওয়া ব্যাগ থেকে পিস্তল ও ১০ লাখ জাল টাকা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ‘বউ সাজ বিউটি পার্লারে’ ফেলে যাওয়া ব্যাগ থেকে একটি পিস্তলসহ ১০ লাখ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদালতপাড়ায় অবস্থিত ওই পার্লার থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৩টা থেকে চারটার দিকে উপজেলার আদালতপাড়ায় অবস্থিত বউ সাজ বিউটি পার্লারে ফেশিয়াল করতে একজন মহিলা আসেন। ওই মহিলার হাতে একটি ব্যাগ ছিল। পার্লারের চেয়ারে বসে দেড় হাজার টাকা পরিশোধ করার শর্তে ওই মহিলার ফেশিয়াল শুরু করে পার্লারে কর্মরত এক নারী। একপর্যায়ে মুঠোফোনে একটি কল আসলে পাঁচ মিনিট পর এসে ফেশিয়াল করবেন জানিয়ে পার্লার থেকে চলে যান ওই মহিলা। কিন্তু ব্যাগ ফেলে গেলেও ওই মহিলা আর ফিরে আসেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ থেকে একটি অস্ত্র ও ১০ লাখ ১৮ হাজার নকল টাকা জব্দ করেন পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, সাদা রঙের একটি বিদেশি পিস্তলসহ ১০ লাখ ১৮ হাজার নকল টাকা উদ্ধার করা হয়েছে। পিস্তলটি বিদেশি বলে ধারণা করা হচ্ছে। ওই মহিলার বয়স কত তা বলা যাচ্ছে না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা