ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

নিষেধাজ্ঞার সিদ্ধান্ত স্থগিত না করলে আনবিক সংস্থাকে সহযোগিতা বন্ধের ঘোষণা ইরানের

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৮:৫৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৮:৫৬:৫৭ অপরাহ্ন
নিষেধাজ্ঞার সিদ্ধান্ত স্থগিত না করলে আনবিক সংস্থাকে সহযোগিতা বন্ধের ঘোষণা ইরানের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত স্থগিত না করলে আনবিক সংস্থাকে সহযোগিতা বন্ধের ঘোষণা ইরানের
জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত স্থগিত না করলে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সাথে সব ধরণের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান।  শনিবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

গত শুক্রবার ইরানের উপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নতুন প্রস্তাব গ্রহণ করেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর ফলে চলতি মাসের শেষে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে দেশটির ওপর জাতিসংঘের আরোপিত পুরোনো সব নিষেধাজ্ঞা।

অপরদিকে, ইরান কিছু শর্ত মানলে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি তেহরান।

এর আগে, গত মাসে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য কার্যক্রম শুরু করে। তাদের অভিযোগ, তেহরান ২০১৫ সালে বিশ্বশক্তিগুলোর (পি-৫+১) সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির শর্ত মানছে না। ওই চুক্তির মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০