ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

লাদাখে শুটিংয়ে আহত সালমান খান

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৮:৪৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৮:৪৮:৩০ অপরাহ্ন
লাদাখে শুটিংয়ে আহত সালমান খান লাদাখে শুটিংয়ে আহত সালমান খান
লাদাখে গিয়ে আহত হলেন ‘বলিউড ভাইজান’ সালমান খান। বর্তমানে ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। ছবিতে বেশ কিছু কঠিন লড়াইয়ের দৃশ্যে সালমান নিজেই শুটিং করছেন। তেমনই একটি দৃশ্যের শুটিং চলাকালীন চোট পান সলমন।

লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় শুটিং চলছিল। ৪৫ দিন ধরে এই শুটিং চলার কথা। তার মধ্যে ১৫ দিন সলমনের শুটিং রাখা হয়। বেশ কিছু লড়াইয়ের ও আবেগপ্রবণ দৃশ্যে শুটিং করেছেন ভাইজান। ১০ ডিগ্রির নিচে ছিল এলাকার তাপমাত্রা, অক্সিজেনের অভাবও ছিল। এই অবস্থায় শুটিং করতে গিয়েই আহত হন তিনি। তবে চোট নিয়েই শুটিং শেষ করেন।

লাদাখের শুটিং শেষ হওয়ায় আগামী কয়েক দিন বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্রাম সেরে ফের শুটিং শুরু করবেন। পরবর্তী শুটিং মুম্বাইয়ে হবে বলে জানা যাচ্ছে। মুম্বাইয়ে সেভাবে লড়াইয়ের দৃশ্য নেই। অপূর্ব লখিয়া পরিচালিত ছবির আবেগপ্রবণ ও পারিবারিক দৃশ্যগুলির শুটিং হবে সেখানে।

ছবির ঝলক ইতোমধ্যেই দেখেছে দর্শক। ঝলক দেখে শিউরে উঠেছিলেন সালমানের অনুরাগীরা। রক্তাক্ত নায়ক! তার কপাল ফেটে রক্তের ধারা নেমে আসছে। ক্ষতবিক্ষত হাতে মুগুর। রক্তচক্ষু নিয়ে স্থির তাকিয়ে তিনি। সালমনকে এই রূপে দেখে মুগ্ধ তার অনুরাগীরা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত