ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৭:৫৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৭:৫৬:২৭ অপরাহ্ন
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ছবি- সংগৃহীত
ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) তিনটি দেশের সরকারের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য এখন আনুষ্ঠানিকভাবে একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
 
এক ভিডিও বিবৃতিতে স্টারমার বলেন, আজ শান্তি এবং দ্বি-রাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করার জন্য, আমি স্পষ্টভাবে বলছি, এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।
 
ঘোষণার কয়েক ঘন্টা আগে, স্টারমারের ডেপুটি এই পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরে বিবিসিকে বলেন, এখন দুই-রাষ্ট্র সমাধানের পক্ষে দাঁড়ানোর সময়।

এর ফলে যুক্তরাজ্য প্রথম জি৭ ভুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলো।
 
অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে আজ স্বীকৃতি দিয়েছে। রোববার অস্ট্রেলিয়া সরকার এক বিবৃতিতে এই তথ্য জানায়।
 
একই সঙ্গে বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনে হামাসের কোনো ভূমিকা থাকা উচিত নয়।
 
অন্যদিকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে কানাডা বলছে, ‘দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা সংরক্ষণের জন্য একটি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে কানাডা এটি করছে। যদিও কানাডা এই স্বীকৃতিকে একটি প্রতিষেধক হিসেবে বিবেচনা করে না, তবুও এই স্বীকৃতি জাতিসংঘের সনদে প্রতিফলিত আত্মনিয়ন্ত্রণ এবং মৌলিক মানবাধিকারের নীতি এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে কানাডার ধারাবাহিক নীতির সাথে দৃঢ়ভাবে সঙ্গতিপূর্ণ।
 
চলতি সপ্তাহের জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফ্রান্সও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে। একই ধরনের সম্ভবনার কথা জানিয়েছে বেলজিয়ামও।
 
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে যেসব দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চেয়েছে তাদের বিরোধিতা করেছেন এবং বলেছেন, এটিকে স্বীকৃতি দেয়া মানে হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক