ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়ালিয়া থানায় ছাত্রলীগ নেতা নোমান গ্রেফতার কাবিটা প্রকল্পে অনিয়ম, উঠে যাচ্ছে রাস্তার ইট জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরীর রাজপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারী আপন গ্রেপ্তার মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা

রাণীশংকৈলে প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজ করতে গিয়ে বন্ধু আটক

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৭:৪৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৭:৪৫:৪৫ অপরাহ্ন
রাণীশংকৈলে প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজ করতে গিয়ে  বন্ধু আটক ফাইল ফটো
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজ করতে গিয়ে এলাবাসীর হাতে বন্ধু আটক। গত মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া (ভুতপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, একই এলাকার আব্দুর সাত্তারের ছেলে হানিফ ঘটনার দিন গভীর রাতে সৌদি প্রবাসী বন্ধু আনারুলের স্ত্রীর ঘরে পিয়াজু দিতে যায়। এসময় হানিফ ও প্রবাসীর স্ত্রী প্রেমের আলাপে মশগুল হয়ে পড়ে এবং অসামাজিক কাজে লিপ্ত হয়। এসময় এলাকার লোকজন টের পেলে তাদের হাতেনাতে আটক করে দুজনকে রাতভর বেঁধে রাখে । আটককৃত হানিফের পরিবার ঘটনাটি জানতে পারলে ট্রিপল নাইন (৯৯৯) এ ফোন দেয়। পরদিন সকালে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হকের নিদের্শে এসআই নিতাইসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে হানিফকে আটক করে থানায় নিয়ে আসে। 

আইনে ধর্ষণ একটি গুরুত্বপূর্ণ অপরাধ আর এ অপরাধে অভিযুক্তকারীকে বুধবার আটকেরপর (হানিফ) থানা পুলিশ বিএনপি নেতাদের তদবিরে ছেড়ে দেয়। আর সে রাতেই ভরনিয়া মন্ডলপাড়া আব্দুল রহিমের মিল চাতালে বিষয়টি নিয়ে হরিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান আলী, বিএনপির ইউনিয়ন সম্পাদক ডা. আব্দুল বারি, গ্রাম্য মোড়ল শাহাজান আলী’র নেতৃত্বে প্রবাসীর বউয়ের ইজ্জতের মুল্য নির্ধারণ করে ২ লক্ষ ৮০হাজার টাকা। 

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা জজকোর্টের এ্যাডভোকেট আসাদুজাম্মান রনি বলেন, ধর্ষণ একটি গুরুত্বপূর্ণ অপরাধ আর এটা শালিসে নিসম্পত্তি করা যায়না। এটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ। ধর্ষনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে সালিশের মাধ্যমে মিমাংসা করার সুযোগ নেই। এ ধরণের অপরাধের বিচার রাষ্ঠীয় আইনে পরিচালিত হবে।

এ ব্যাপারে অভিযুক্ত হানিফ এ প্রতিনিধিকে বলেন, আমার সামান্য একটু ভুলের কারণে এমনটি হয়েছে। তাছাড়া আমার বড় ভাই’র সাথে আপনি দেখা করেন তিনি সবকিছু বলতে পারবে। 

বিএনপির ইউনিয়ন সম্পাদক ডা. আব্দুল বারি বলেন, ২ লক্ষ ৮০হাজার টাকায় আমরা বিষয়টি মিমাংসা করেছি। ৫লক্ষ টাকা নয় তাছাড়া শালিসে অনেক মানুষ উপস্থিত ছিল সকলেই বলতে পারবে। শালিস নিস্পত্তির সভাপতি জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান আলী বলেন, ছেলে এবং মেয়ের অবৈধ সম্পর্ক ছিল সেদিন স্থানীয় লোকজন তাদের হাতেনাতে ধরলে আরমা সেটা আপোষ মিমাংসা করে দেয়।  

এপ্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক মুঠোফোনে বলেন, বাদী অভিযোগ না দিলে পুলিশ কি করবে। এজন্য আমরা হানিফকে ছেড়ে দিয়েছি। পরবর্তীতে স্থানীয় লোকজন সেটি মিমাংসা করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন