ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

নিয়ামতপুরে শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৭:৩৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৭:৩৪:৫১ অপরাহ্ন
নিয়ামতপুরে শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা নিয়ামতপুরে শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব  শারদীয় দুর্গাপূজা।

রোববার পুণ্যলগ্ন শুভ মহালয়ার  মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হলো। আগামী রোববার মহাষষ্ঠীতে মন্ত্রপাঠ আর ঢাকের ধ্বনিতে বোধনের মাধ্যমে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। 

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নওগাঁর নিয়ামতপুর  উপজেলার সর্বত্র এখন উৎসবের আমেজ। উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে পুরোদমে চলছে প্রতিমা ও মণ্ডপের সাজসজ্জার কাজ। 

উপজেলায় এ বছর ৫৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে হাজিনগর ইউনিয়নে দুইটি, চন্দননগর ইউনিয়নে চারটি, ভাবিচা ইউনিয়নে ১১ টি, নিয়ামতপুর সদরে পাঁচটি, রসুলপুর ইউনিয়নে চারটি, পাঁড়ইল ইউনিয়নে চারটি, শ্রীমন্তপুর ইউনিয়নে নয়টি ও বাহাদুরপুর ইউনিয়নে ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী, ২ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে।

নিয়ামতপুর সদর, ভাবিচা, হাজিনগর, রসুলপুর বাহাদুরপুরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, নিপুণ হাতে গড়ে তোলা হচ্ছে প্রতিমা। প্রতিমা তৈরির পর চলবে অলংকার ও রঙ-তুলির কাজ। পাশাপাশি, মণ্ডপগুলোতেও চলছে সাজসজ্জার তোড়জোড়।

মৃৎশিল্পী গোপাল চন্দ্র পাল জানান, “ এবছর সাতটি প্রতিমা তৈরির কাজ হাত পেয়েছি। নিয়ামতপুরে চারটি ও সাপাহারে তিনটি। পূজার আর বেশি দেরি নেই। কাজের চাপ অনেক বেশি। দম ফেলার ফুরসত নেই। তাই দিনের পাশাপাশি রাতেও কাজ করতে হচ্ছে। 

ভাবিচা কালীতলা দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক পবিত্র কুমার প্রামানিক জানান, প্রতিবছরের মত এবছরও সুন্দরভাবে পূজা উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। আগত দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে প্রতিমা দর্শন করতে পারে সেদিকে আমরা বেশি নজর দিচ্ছি। পাশাপাশি  মন্দির ও প্যান্ডেলের সাজসজ্জা আকর্ষনীয় করার চেষ্টা করা হচ্ছে। আশা করছি,ফ সবাই উৎসাহ -উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উপভোগ করতে পারবেন।
 
ইকড়াপুর সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি মিঠন কুমার সরকার বলেন, গত দুই বছর আমাদের মন্দিরের পূজা বন্ধ ছিল। এবছর আবার হচ্ছে। আশা করছি, অনেক দর্শনার্থীর আগমন ঘটবে। আনন্দও বেশি হবে। 

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন  জানান, নিয়ামতপুর  উপজেলায় এবার ৫৮টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসাহ -উদ্দীপনা ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়েও প্রশাসন তৎপর রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের