ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

নতুন লুকে ভাইরাল, আগের মতোই লাস্যময়ী পূর্ণিমা

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০১:৩৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০১:৩৪:১৩ পূর্বাহ্ন
নতুন লুকে ভাইরাল, আগের মতোই লাস্যময়ী পূর্ণিমা নতুন লুকে ভাইরাল, আগের মতোই লাস্যময়ী পূর্ণিমা
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা তার নতুন লুকে আবারও ভক্তদের মুগ্ধ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার কয়েকটি ছবি রীতিমতো ভাইরাল হয়ে গেছে। নব্বইয়ের দশকের শেষের দিকে চলচ্চিত্রে অভিষেক হওয়া এই অভিনেত্রী প্রায় আড়াই দশক ধরে ঢালিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন, এবং ভক্তদের মতে, তিনি এখনও আগের মতোই লাস্যময়ী।

পূর্ণিমা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং নিয়মিত তার ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন। তার অপরিবর্তিত রূপ ও সৌন্দর্য দেখে অনেকেই মন্তব্য করেন, বয়স যেন তাকে ছুঁতেই পারেনি।

সম্প্রতি পূর্ণিমা তার ফেসবুক পেজে নতুন কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে কালো সিল্কি পোশাকে দেখা যাচ্ছে, তার চুলে রয়েছে ব্রাউন কালার এবং ওয়েভি হেয়ারস্টাইল। চোখে-মুখে স্নিগ্ধতা, আর ক্যামেরার সামনে তার স্টাইলিশ পোজ ও হাসি পুরনো সেই তারকাময়ী পূর্ণিমাকে মনে করিয়ে দেয়।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার নতুন লুক, আর নতুন লুক মানেই নতুন ভাইব!”

ছবিগুলো প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। মন্তব্য ঘরে ভক্তরা কেউ লিখেছেন, "আপনি আগের মতোই সুন্দর, আবার কেউ বলছেন, আপনাকে দেখে মনে হয় সময় থেমে গেছে। অনেকেই তার ফ্যাশন সেন্স, স্টাইল এবং উপস্থিতির প্রশংসা করছেন।

উল্লেখ্য, পূর্ণিমা ২০০৩ সালে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মনের মাঝে তুমি’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ২০০৬ সালে এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ছবিতেও তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। তিনি দুই প্রজন্মের দর্শকের কাছেই সমানভাবে জনপ্রিয় ছিলেন এবং এখনও আছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ