ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হানিমুনে গিয়ে স্ত্রীর দুগ্ধপান করেছিলেন আয়ুষ্মান!

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১১:৩৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১১:৩৬:৩৭ অপরাহ্ন
হানিমুনে গিয়ে স্ত্রীর দুগ্ধপান করেছিলেন আয়ুষ্মান! হানিমুনে গিয়ে স্ত্রীর দুগ্ধপান করেছিলেন আয়ুষ্মান!
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ বরাবরই স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করেন। তিনি শুধু একজন তারকাপত্নী নন, অদম্য জেদ নিয়ে মরণরোগ ক্যানসারকে হারিয়েছেন। দুই সন্তানের মা তাহিরা একজন সফল লেখিকাও। সদ্যই প্রকাশিত হয়েছে তার লেখা বই ‘দ্য সেভেন সিনস অফ বিয়িং এ মাদার’। এই বইতে নিজের ব্যক্তিজীবনের কিছু চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

তাহিরা লিখেছেন সেই সময়কার কথা, যখন মাত্র সাত মাসের ছেলেকে বাবা-মার কাছে ফেলে আয়ুষ্মানের সঙ্গে ব্যাংককে ‘হানিমুন’ করতে গিয়েছিলেন। নিজের ইনস্টাগ্রামে সেই হানিমুনে ঘটা ঘটনার বিস্তারিত বর্ণনাও দিয়েছেন। ‘দ্য আনসেক্সি স্টোরি অফ মাই ব্যাংকক হানিমুন’ শীর্ষক বইয়ের এই অধ্যায়ে তাহিরা লিখেছেন, ছয় মাস পর্যন্ত নিজের ছেলেকে স্তন্যপান করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এরপর তিনি তা বন্ধ করে দেন। তারর জন্য পরিবার ও পরিচিতদের সমালোচনার শিকার হয়েছিলেন। ব্যাংককে রওনা দেওয়ার আগে ব্রেস্ট পাম্পের সাহায্যে ছেলের জন্য বুকের দুধ বেশ কিছু বোতলে জমা করে রেখে গিয়েছিলেন তাহিরা। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানো মাত্র তার মা তাকে ফোনে জানায়, ছেলে একদম ঠিকঠাক আছে। কিন্তু বোতলে রেখে আসা সব দুধ শেষ। শুনে চিন্তায় পড়ে যান তাহিরা।

ব্যাংককে ঘুরতে যাওয়ার আনন্দের মাঝেই ছেলের চিন্তা ঘিরে ধরে তাকে। ছেলে তিন দিন কী খাবে? কীভাবে থাকবে? এই অনুশোচনা ঘিরে ধরে তাহিরাকে। এমনকি এয়ারপোর্টে ব্রেস্ট পাম্পের সাহায্যে আবার দুধ বের করতে উদ্যোগী তাহিরাকে কোনোরকমে আটকে প্লেনে তোলেন আয়ুষ্মান। স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার আনন্দের মাঝেও বেশ কিছু অস্বস্তিকর মুহূর্তের মধ্যে পড়তে হয় তাকে।

তাহিরা লিখেছেন, হানিমুনে গিয়ে ‘সেক্সি ব্রা’ পরে মুশকিলে পড়েন তিনি। কারণ সদ্য মা হওয়া তাহিরার অন্তর্বাস বুকের দুধে ভিজে যাচ্ছিল। সেই ‘আন-সেক্সি’, ‘আন-ব্যাংকক’ পরিস্থিতির থেকে রেহাই পেতে বারবার ওয়াশরুমে ছুটছিলেন তিনি। উদ্দেশ্য ব্রেস্ট পাম্পের সাহায্যে বুকের দুধ বের করা। তাহিরা লিখেছেন, ‘প্রত্যেক মা আমার পরিস্থিতিটা বুঝতে পারবে, কী কষ্ট করে কৃত্রিম যন্ত্রের সাহায্যে স্তন থেকে দুধ বের করতে হয়। আরও খারাপ লাগছিল, দুধটা আমাকে ফেলে দিতে হচ্ছিল।’

একবার ছেলের চিন্তায় ব্রেস্ট ফিডিং পাম্পে জমা দুধ ফেলে না দিয়েই রুমের ভেতর চলে আসেন তাহিরা। পরবর্তীতে মা-কে ফোন করে আরও মন খারাপ হয়ে যায় তার। সাত মাসের ছেলে তাকে ছাড়া দিব্বি ভালো আছে, একদম কান্নাকাটি করছে না- এই কথা মোটেও পছন্দ হয়নি আয়ুষ্মান-পত্নীর। এরপর যে ঘটনার কথা তাহিরা লিখেছেন, তা পড়ে চোখ ছানাবড়া সকলের!

আচমকা তাহিরার মনে পড়ে, ব্রেস্ট পাম্পে জমা দুধ ফেলতে ভুলে গেছেন। কিন্তু ওয়াশরুমে গিয়ে তিনি দেখেন, মেশিন পুরোপুরি খালি। এরপর আচমকা আয়ুষ্মানকে প্রোটিন শেকের গ্লাস হাতে দেখতে পান তাহিরা। বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করেন, ওয়াশরুমে পড়ে থাকা ব্রেস্ট পাম্প থেকে গায়েব হওয়া দুধ সম্পর্কে।

গোঁফে লেগে থাকা দুধ মুছতে মুছতে মুচকি হাসেন আয়ুষ্মান। এরপর তাহিরা সরাসরি আয়ুষ্মানকে প্রশ্ন করেন, ‘তুমি কি দুধটা খেয়ে ফেলেছো?’ জবাবে আয়ুষ্মান বলেন, ‘ওই দুধটার তাপমাত্রা একদম সঠিক ছিল, ওটার পুষ্টিগত গুণমাণ খুব বেশি এবং প্রোটিন শেকের সঙ্গে খুব ভালোভাবে সেটি মিশে গেছে!’

তাহিরার এই স্বীকারোক্তি বাহবা কুড়াচ্ছে নেটদুনিয়ায়। অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না, দিব্যা দত্তারা কমেন্ট বক্সে লিখেছেন, ‘দুর্দান্ত’। সদ্য মা হওয়া অভিনেত্রী নীতি মোহন লিখেছেন, ‘সব নতুন মায়েরাই তোমার বইটার সঙ্গে একাত্ম হতে পারবে। আমি তো ভীষণরকমভাবে পারছি’।

স্কুলজীবনের প্রেম আয়ুষ্মান ও তাহিরার। দীর্ঘসময় ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর ২০০৮ সালে বিয়ের পর্ব সারেন দুজনে। বর্তমানে তাদের দুই সন্তান, বিরাজবীর এবং ভারুষ্কা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১