ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী রাম গ্রেফতার ঝড়ে বিপর্যস্ত মনোহরগঞ্জ, ৩৬ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ আশরাফুল মাখলুকাত হওয়ার প্রকৃত অর্থ ৩০-এর পর এই এক ভিটামিনেই কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি! রিয়ালের ঘরে বিরল জয় বায়ার্নের, লিসবনকে হারাল আর্সেনাল স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা হৃদ্‌রোগ ঠেকাতে হাতিয়ার হয়ে উঠতে পারে টুথব্রাশ! রাজশাহীতে শিলাবৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে: প্রধানমন্ত্রী যাকাতের টাকা চুরি হলে যা করবেন নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া আম পাড়তে গিয়ে পেটে রড ঢুকে শিশুর মৃত্যু চার বার বিয়ে, সাত বার প্রেম, তবু অতৃপ্ত জেনিফার! মুন্সীগঞ্জে পরিত্যক্ত ঘরে ১৩ ঘোড়া জবাই সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম ধর্ষণের পর চাপে ফেলে সাহিদাকে বিয়ে করেন মোনাইদ রাজশাহী মহানগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত চাঁপাইনবাবগঞ্জে এর শিবগঞ্জে ট্রলি উল্টে ১ জন নিহত

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে ৮ দলের বৈঠক

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ১১:৩২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ১১:৩২:১৫ পূর্বাহ্ন
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে ৮ দলের বৈঠক সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে ৮ দলের বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার (২৫ মে) সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন দেশের আটটি রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা।

বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক বিশেষ ভূমিকা রাখবে।

বিশেষ করে যখন ড. ইউনূসের পদত্যাগের আলোচনা চলমান, তখন এই বৈঠক ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় গুরুত্বপূর্ণ বৈঠকটিতে অংশ নেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা পৌনে ছয়টায় যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এই বৈঠকে তার দলের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। একইসঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা।

বৈঠকে মূল আলোচ্য বিষয় হিসেবে থাকবে অন্তর্বর্তী সরকারের কাঠামো, আসন্ন নির্বাচন এবং শেখ হাসিনার শাসনামলে স্বৈরতন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচারের পরিকল্পনা। রাজনৈতিক নেতারা এসব বিষয়ে তাদের মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন।

উল্লেখ্য, শনিবার (২৪ মে) সন্ধ্যায় যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল বৈঠক করেছেন। ধারাবাহিক এই বৈঠকগুলো অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী রাম গ্রেফতার

নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী রাম গ্রেফতার