ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ইসরায়েলের আটক ছেলের মরদেহ, কবর দেয়ার অপেক্ষায় ফিলিস্তিনি মা জামিলা

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১১:১০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১১:১০:২৯ অপরাহ্ন
ইসরায়েলের আটক ছেলের মরদেহ, কবর দেয়ার অপেক্ষায় ফিলিস্তিনি মা জামিলা ইসরায়েলের আটক ছেলের মরদেহ, কবর দেয়ার অপেক্ষায় ফিলিস্তিনি মা জামিলা
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলি সেনারা মাহমুদ সানাকরাকে গুলি করে নিয়ে যায়। সেই থেকে তার মা এখনো অপেক্ষায় আছেন ছেলের মরদেহ ফেরত পাওয়ার জন্য।

৬৭ বছর বয়সী জামিলা সানাকরার তিন ছেলে। সবাই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার দুই সন্তানকে ইসরায়েল হত্যা করেছে, তা তিনি নিশ্চিত জানেন। তবে, তৃতীয় ও সবচেয়ে ছোট ছেলে মাহমুদকে গত ২৭ ফেব্রুয়ারি, জন্মদিনের এক সপ্তাহ আগে, নিজ ঘরে গুলি করে হত্যা করে ইসরায়েলি কমান্ডোরা। এরপর সেনারা তাকে নিয়ে যায়, আর কখনো পরিবারকে ফিরিয়ে দেয়নি।

তিনি এখনো জানেন না ছেলে বেঁচে আছে, নাকি মৃত। অনিশ্চয়তা তার শোক আর মানসিক যন্ত্রণাকে আরও গভীর করেছে।

‘ফিলিস্তিনি মায়েরা তাদের সন্তানকে দুইবার বয়ে নিয়ে যায়—একবার গর্ভে, আরেকবার জানাজার মিছিলে,’ নিজের বাড়িতে বসে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন জামিলা।

প্যালেস্টাইনি ন্যাশনাল ক্যাম্পেইন ফর দ্য রিকভারি অব মার্টার্স’ বডিজ-এর তথ্য অনুযায়ী, মাহমুদ সম্ভবত সেই ২ হাজার ২২০ জনের একজন, যাদের মরদেহ দখলকৃত পশ্চিম তীর ও গাজা থেকে নিয়ে ইসরায়েল সংরক্ষণ করে রেখেছে—ফ্রিজে বা নাম্বারকৃত কবরস্থানে।

জেরুজালেম লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস সেন্টার (জেএলএসি) বলছে, ইসরায়েল এভাবে মরদেহ আটকে রাখাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং ফিলিস্তিনিদের প্রিয়জনকে শেষবার বিদায় জানানোর সুযোগ থেকে বঞ্চিত করছে।

অসংখ্য ফিলিস্তিনি মায়ের মতোই জামিলাকেও বঞ্চিত করা হয়েছে—শেষ ছেলেকে কবর দেয়ার সুযোগ থেকে। তিনি কবরস্থানে একটি কবর বানিয়ে রেখেছেন এবং আশা করছেন হয়তো তার ছেলের মরদেহ ফিরে পাবেন এবং দাফন কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত