ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

বাংলাদেশি ৫ সিনেমা অস্কারের জন্য জমা পড়েছে

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:৫২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:৫২:৫৯ অপরাহ্ন
বাংলাদেশি ৫ সিনেমা  অস্কারের জন্য জমা পড়েছে বাংলাদেশি ৫ সিনেমা অস্কারের জন্য জমা পড়েছে
৯৮তম অস্কার অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণের জন্য জমা পড়েছে ৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। জমা পড়া ছবিগুলোর মধ্য থেকে একটি সিনেমাকে চূড়ান্ত করে পাঠাবে অস্কার বাংলাদেশ কমিটি।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটির আহ্বানে এ মাসের শুরুর দিকে ছবি আহ্বান করা হয়। ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ দিন।

জমা পড়া ৫টি সিনেমা: সাবা, বাড়ির নাম শাহানা, নকশিকাঁথার জমিন, প্রিয় মালতী, ময়না। এর মধ্যে ‘বাড়ির নাম শাহানা’ আজ মুক্তি পাচ্ছে এবং ‘সাবা’ মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। বাকি ছবিগুলো এরই মধ্যে মুক্তি পেয়েছে।

অস্কার কমিটির সভাপতি ও বিএফএফএস-এর সভাপতি জহিরুল ইসলাম জানান, একটি নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে চলচ্চিত্রগুলো দেখা শুরু করবে এবং ২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, চলচ্চিত্রগুলো ব্যক্তিগতভাবে এবং একসঙ্গে বসে পর্যালোচনা করা হবে। সিনেমাগুলো যেসব আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করবে, সেগুলোর মধ্য থেকে একটি নির্বাচন করে পাঠানো হবে।

অস্কার কর্তৃপক্ষের কাছে সিনেমা পাঠানোর শেষ সময় ৩১ সেপ্টেম্বর। জহিরুল ইসলাম জানান, অনেক সময় টেকনিক্যাল জটিলতা থাকে। যে কারণে সময় হাতে রেখেই অস্কারে সিনেমা জমা দিতে চান তারা। আগামী ১৬ ডিসেম্বর জানা যাবে, শর্টলিস্টের তালিকা। পরে ঘোষণা করা হবে অস্কারে মনোনীত ৫টি সিনেমার নাম। এর মধ্যে একটি সিনেমা সেরা আন্তর্জাতিক ছবির অস্কার জয় করবে।

আগামী ১৫ মার্চ বসবে ৯৮তম অস্কারের আসর।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ