ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি: উপ-উপাচার্যসহ ১০ জন অবরুদ্ধ

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৯:৪৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৯:৪৬:৪৫ অপরাহ্ন
রাবিতে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি: উপ-উপাচার্যসহ ১০ জন অবরুদ্ধ রাবিতে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি: উপ-উপাচার্যসহ ১০ জন অবরুদ্ধ
 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের জেরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ প্রশাসকসহ অন্তত ১০ জন শিক্ষক-কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় এ ঘটনা ঘটে।,  এ নিয়ে ক্যাম্পাসে উত্তপ্ত পরি¯ি’তি বিরাজ করছে।

এদিন দুরেরে, যখন শিক্ষার্থীরা উপ-উপাচার্যদ্বয়ের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। ফলে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান এবং প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বাসভবনের ভেতরে ঢুকতে না পেরে ফিরে আসেন।

পরবর্তীতে, উপ-উপাচার্য ও প্রক্টর জুবেরী ভবনের দিকে এগোতে থাকলে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে তাদের পিছু নেয়। জুবেরী ভবনের বারান্দায় পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি  দ্রুত সহিংস রূপ নেয় এবং হাতাহাতি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতাহাতির এক পর্যায়ে শিক্ষার্থীরা উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে চারপাশ থেকে ঘিরে ফেলেন। তিনি জুবেরী ভবনের দ্বিতীয় তলায় চলে যেতে সক্ষম হলেও, শিক্ষার্থীরা তাকে ভবনের দ্বিতীয় তলার বারান্দায় অবরুদ্ধ করে রাখেন। এ সময় সেখানে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদসহ কয়েকজন শিক্ষক উপস্ হন এবং তারাও অবরুদ্ধ হয়ে পড়েন।

হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার এবং ছাত্র অধিকার পরিষদের রাবি শাখার সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

ক্যাম্পাসে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের দাবিতে অনড় এবং শিক্ষকরাও নিজেদের অবস্থান থেকে সরছেন না।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই সবার দৃষ্টি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ