ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ইজ়রায়েলি হানায় একসঙ্গে ৯ সন্তানকে হারালেন গাজ়ার চিকিৎসক, হাসপাতালের ডিউটিই ‘বাঁচিয়ে’ দিল মা-কে

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১০:৪৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১০:৪৪:৫৩ অপরাহ্ন
ইজ়রায়েলি হানায় একসঙ্গে ৯ সন্তানকে হারালেন গাজ়ার চিকিৎসক, হাসপাতালের ডিউটিই ‘বাঁচিয়ে’ দিল মা-কে ইজ়রায়েলি হানায় একসঙ্গে ৯ সন্তানকে হারালেন গাজ়ার চিকিৎসক, হাসপাতালের ডিউটিই ‘বাঁচিয়ে’ দিল মা-কে
ইজ়রায়েলি বোমারু বিমানের হানায় ৯ সন্তানকে হারালেন গাজ়ার এক চিকিৎসক। দক্ষিণ গাজ়ার খান ইউনিস শহরের নাসের হাসপাতালে কাজ করেন শিশুরোগ বিশেষজ্ঞ আলা-আল-নাজ্জার। শুক্রবারও তিনি হাসপাতালেই ছিলেন। ইজ়রায়েলি হানায় আক্রান্ত গাজ়াবাসীর চিকিৎসা করছিলেন। সেই সময়েই বাড়িতে বোমারু বিমানের হামলার খবর পান নাজ্জার। বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে গিয়েছিল সন্তানদের দেহ। আধপোড়া, খণ্ডবিখণ্ড দেহাংশগুলি নিয়ে আসা হয়েছিল নাসের হাসপাতালেই।

দক্ষিণ গাজ়ার এই শহরে ধারাবাহিক ভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েলি বাহিনী। ওই শহরেই বাড়ি গাজ়ার চিকিৎসক আলা-আল-নাজ্জা়রের। সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ওই চিকিৎসকের বাড়িতেও ইজ়রায়েলি বাহিনীর বোমা এসে পড়েছে। নাজ্জারের স্বামী এবং ১০ সন্তান বাড়িতে ছিলেন সেই সময়। ইজ়রায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গিয়েছে চিকিৎসকের বাড়ি। তাঁর ১০ সন্তানের মধ্যে ৯ জনেরই মৃত্যু হয়েছে। মৃত সন্তানদের মধ্যে সকলেরই বয়স ৬-১২ বছরের মধ্যে।

খান ইউনিস শহরের এক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই চিকিৎসকের স্বামী এবং এক সন্তানকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ১১ বছর বয়সি ওই শিশুর চিকিৎসা চলছে হাসপাতালে। গাজ়ার চিকিৎসকের বাড়িতে আকাশপথে হামলার ঘটনা নিয়ে ইজ়রায়েলি সেনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে বিবিসি। তবে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গাজ়া ভূখণ্ডে সাধারণ মানুষের মৃত্যুর জন্য বরাবরই প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের দিকেই দায় ঠেলে গিয়েছে ইজ়রায়েল। তাদের দাবি, সাধারণের বসতি এলাকায় সামরিক ঘাঁটি তৈরি করেছে হামাস। তাই গাজ়াবাসীর মৃত্যুর জন্যও দায়ী হামাসই। শুক্রবারের হানায় চিকিৎসকের মৃত্যু নিয়ে কোনও মন্তব্য না করলেও শনিবার একটি বিবৃতি প্রকাশ করেছে ইজ়রায়েলি বাহিনী। সেখানে বলা হয়েছে, শুক্রবার থেকে গাজ়ায় ১০০টিরও বেশি নিশানায় আঘাত হেনেছে ইজ়রায়েল। গাজ়ার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ইজ়রায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত গাজ়া ভূখণ্ডে মানবিক সাহায্য (খাদ্য, পানীয় জল এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম) পাঠাতে শুরু করেছে রাষ্ট্রপুঞ্জ। ওই ত্রাণসামগ্রী বহনকারী রাষ্ট্রপুঞ্জের ট্রাকগুলির নিরাপত্তায় রক্ষী মোতায়েন করেছিল সেখানকার স্বশাসিত কর্তৃপক্ষ। কিন্তু ইজ়রায়েলি সেনা তাদের উপর ড্রোন হামলা চালিয়ে ছ’জনকে খুন করেছে বলে অভিযোগ। রাষ্ট্রপুঞ্জ থেকে ত্রাণসামগ্রী পাঠানো শুরু হলেও তা গাজ়ার সকল প্রান্তে পৌঁছোতে পারছে না বলেও শোনা যাচ্ছে। এই অবস্থায় গাজ়াবাসীর জন্য আরও বেশি ত্রাণ প্রয়োজন বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি