ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিংড়ায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি আনু রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ মাদকসেবীর কারাদণ্ড ও নগদ টাকা জরিমানা রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত অপরিহার্যতা, আরএমপি পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৭:০৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৭:০৬:১৪ অপরাহ্ন
নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত অপরিহার্যতা, আরএমপি পুলিশ কমিশনার নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত অপরিহার্যতা, আরএমপি পুলিশ কমিশনার
নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ সাইবারস্পেস গড়ে তোলার লক্ষ্যে নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস, ‘বিদ্যমান প্রযুক্তিগত এবং আইনি দৃষ্টিভঙ্গির চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণার ওপর ভিত্তি করে গবেষণা সরঞ্জাম যাচাইকরণ এবং স্টেকহোল্ডার ও নাগরিক সমাজের গঠনমূলক প্রতিক্রিয়া বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নানকিং চাইনিজ রেস্তোরাঁর সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এবং দোলা মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস)-এর আয়োজনে এই গুরুত্বপূর্ণ কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ডিজিটাল যুগে নারী ও শিশুদের নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত করার অপরিহার্যতা তুলে ধরেন এবং গবেষণার মাধ্যমে কার্যকর সমাধান খুঁজে বের করাকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নারী ও শিশুদের জন্য সাইবারস্পেসকে নিরাপদ করা আমাদের সবার দায়িত্ব। সময়োপযোগী এই গবেষণাটি বাংলাদেশ পুলিশের উদ্যোগে এবং আরএমপি পুলিশের সহযোগিতায় দোলা মহিলা উন্নয়ন সংস্থা বাস্তবায়ন করছে। কমিশনার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরির ওপর জোর দেন।

তিনি আরও উল্লেখ করেন, সাইবারস্পেসে শুধু নারী ও শিশুরাই নয়, পুরুষরাও প্রতারণা ও ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন, তাই প্রযুক্তি ব্যবহারকারীদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার কৌশল জানা প্রয়োজন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, গবেষণার ফলাফল ভবিষ্যতে আইন প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক হবে এবং সবার জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত করবে। তিনি দোলা মহিলা উন্নয়ন সংস্থাকে গবেষণায় সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত নাগরিক, সাংবাদিক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাঁরা গবেষণার পদ্ধতি, জরিপের ফলাফল এবং কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন এবং মুক্ত আলোচনায় নিজেদের অভিজ্ঞতা ও গঠনমুলক মতামত প্রদান করেন। অংশগ্রহণকারীরা নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন, ভুক্তভোগীদের অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মানিত অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য দেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; রাজশাহী বারের সাধারণ সম্পাদক জমশেদ আলী; দোলা মহিলা উন্নয়ন সংস্থার ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. শহিদুল্লাহ আনসারী এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রওনক আরা পারভীন। অতিথিরা সবাই একমত পোষণ করেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস তৈরি করতে গবেষণা, সচেতনতা এবং আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

কর্মশালাটি যৌথভাবে সঞ্চালনা করেন দোলা মহিলা উন্নয়ন সংস্থার রিসার্চ টিম লিডার মোহাম্মদ বেলাল উদ্দিন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) সাবিনা ইয়াসমিন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে একটি ইতিবাচক আলোচনা এবং গুরুত্বপূর্ণ মতামত আদান প্রদান হয়।#

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪