ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন

ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের তিনদিন ব্যাপী ‘শারদ মেলা’ শুরু

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৬:৩৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৬:৩৩:১৫ অপরাহ্ন
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের তিনদিন ব্যাপী ‘শারদ মেলা’ শুরু ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের তিনদিন ব্যাপী ‘শারদ মেলা’ শুরু
শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে দিনাজপুরের ফুলবাড়ীতে সৃষ্টিশীল নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার আয়োজন করেছে তিনদিন ব্যাপী “শারদ সম্ভার” শারদ মেলা।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ফুলবাড়ী পৌরএলাকার টিটিরমোড়-ফুটব্রিজ রোডস্থ ফুলবাড়ী শিক্ষক সমিতি কার্যালয়ের অপজিটে আয়োজিত তিন দিনের এ মেলায় ১০ জন নারী উদ্যোক্তা তাদের বৈচিত্র্যময় পণ্যের পসরা নিয়ে উপস্থিত হয়েছেন। যা ২২
সেপ্টেম্বর পর্যন্ত চলবে। চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এদিন সকাল ১১ টায় শারদ সম্ভার মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নারী সাংবাদিক কংকনা রায়, সহ সভাপতি মর্তুজান নাহার মিতু, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, কোষাধ্যক্ষ আইরিন আক্তার হিরা, সদস্য শিরীন শাপলা, মৌসুমি রশিদ, মাবরুহা তানজিম, মাসরুফা আক্তার, মলি আক্তার, কৃপিতা রায় বিথী প্রমুখ।

সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনে নিজেদের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন- ফাইজা ফ্যাশন, কৃপায়িনী, রংমিছিল, নকশী পল্লী, বাহারী ভান্ডার, মাবরুহা’স ক্লোজেট, রাইয়ানা ক্লোজেট ও উর্মি’স অর্গানিক হ্যাভেন।

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ৫ জন সর্বচ্চ ক্রেতার জন্য বিশেষ পুরস্কার। এছাড়াও যেসব ক্রেতা ১০০ টাকার অধিক পরিমাণ অর্থের পণ্য ক্রয় করবেন তাদের জন্য থাকছে লাকী কুপনের ব্যবস্থা। যা লটারির মাধ্যমে বিজয়ী ১০ জন পাবেন উর্মিস্ অর্গানিক হ্যাভেনের পক্ষ থেকে বিনামূল্যে মেহেদী লাগানোর সুযোগ।

আয়োজকরা জানান, আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীর উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্য বাজারজাতকরণ, তাদের এই সাহসী উদ্যমকে উৎসাহ দেয়াসহ পণ্যের প্রচারের লক্ষ্যে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার সংগঠনের উদ্যোগে ‘শারদ সম্ভার’ শারদ মেলার আয়োজন করা হয়েছে। যা ফুলবাড়ীর মানুষকে হস্তশিল্পের প্রতি আকর্ষণ বাড়ানোসহ উদ্যোক্তাদের মনোবল বৃদ্ধি করতে সহযোগিতা করবে। এই সংগঠনের উদ্যোগে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে এধরণের আয়োজন করা হয়ে থাকে।

তিনদিন ব্যাপী এই মেলায় ব্যাপক জনসমাগম সৃষ্টি, কেনাবেচাসহ উদ্যোক্তাদের পরিচিতির প্রসার ঘটবে বলে আশা করেন আয়োজকরা। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত