ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ৫৫ ম-পে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি- চলছে প্রতিমা তৈরির কাজ ‘বেকম্যান’স বিস্কুট ৪র্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের অভাবনীয় সাফল্য নিয়ামতপুরে শেষ মুর্হূতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা গ্রিন ড্রাইভ’ উদ্যোগের আওতায় বৃক্ষরোপন বিওয়াইডি বাংলাদেশের মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর দিবস উদযাপন-পালন ও ছুটি নিয়ে সরকারি অফিসকে জরুরি নির্দেশনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো ক্রিটিক্যালিটি অর্জন ​নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও অর্থ দাবির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলের শিক্ষা সম্মেলন সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪ কামরুল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর পদ্মার পাড়ে বিপুল মাদক জব্দ সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহীতে যানবাহন আটক ৬২ বাঘায় যৌথ অভিযান: বন্দুক-এয়ারগানসহ অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারেক রহমান ও সাইফুর রহমানের স্থাপিত ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী

আমি ওকে পুরুষ মনে করি না,' ফিরল পুরোনো যুদ্ধ, ভারতীয় তারকাকে একহাত আফ্রিদির

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ১০:২৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ১০:২৪:২২ অপরাহ্ন
আমি ওকে পুরুষ মনে করি না,' ফিরল পুরোনো যুদ্ধ, ভারতীয় তারকাকে একহাত আফ্রিদির আমি ওকে পুরুষ মনে করি না,' ফিরল পুরোনো যুদ্ধ, ভারতীয় তারকাকে একহাত আফ্রিদির
২০০৬ সালে ভারতের পাকিস্তান সফর নিয়ে সম্প্রতি মন্তব্য করেছিলেন ইরফান পাঠান। সেটাকে ফুৎকারে উড়িয়ে দিলেন শহিদ আফ্রিদি। সরাসরি দাবি করেন, সম্পূর্ণটাই পাঠানের মন গড়া। তাঁর উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন তোলেন। মাস খানেক আগে একটি ঘটনার উল্লেখ করেন পাঠান। জানান, করাচি থেকে লাহোরের বিমানে তাঁর সঙ্গে বচসায় জড়ান আফ্রিদি। পাঠান বলেন, তাঁর চুলে হাত বুলিয়ে পাকিস্তানের তারকা বলেন, তিনি বাচ্চা। পাল্টা প্রশ্ন করায়, তাঁকে অশ্রাব্য কথা বলেন আফ্রিদি। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সতীর্থ আব্দুল রাজ্জাকের সামনে তাঁকে নিয়ে মশকরা করা হলে, একেবারে নিশ্চুপ হয়ে যান পাকিস্তানের তারকা ক্রিকেটার। 

একটি টিভি শোয়ে যোগ দিতে এসে এই প্রসঙ্গে মন্তব্য করেন আফ্রিদি। আব্দুল রাজ্জাকের নাম টেনে তিনি বলেন, 'আব্দুল রাজ্জাক বলেছে, এইগুলো সব মিথ্যে। কুকুরের মাংস নিয়ে কোনও আলোচনা হয়নি। আমি তাকেই পুরুষ মনে করি যে আমার সামনে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবে। ও আমার পেছনে কথা বলতেই পারে। ও আমার মুখের ওপর বললে, তবেই আমি ওকে কিছু বলতে পারি। এই মিথ্যের বিরুদ্ধে আমি কী বলব!' পাঠানের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন করেন আফ্রিদি। সরাসরি একহাত নেন। আফ্রিদি বলেন, 'আমার মনে হয়, ও নিজেকে আদর্শ ভারতীয় হিসেবে প্রমাণ করতে চাইছে। দেখাতে চাইছে আমি পাকিস্তানিদের বিরুদ্ধে। দুঃখজনক। সারা জীবন নিজেকে আদর্শ ভারতীয় প্রমাণ করতেই কাটিয়ে দেবে। ও যখন নতুন এসেছিল, ওকে দেখে আমার ভাল লাগত। পাকিস্তান সফরে এসেছিল। একজন মুসলমানকে ভারতীয় দলে প্রতিনিধিত্ব করতে দেখে ভাল লেগেছিল। ও ভাগ্যবান, সেই দশকে ভাল ভারতীয় পেসার ছিল না। ১২০-১২৫ গতির বোলার ভারতীয় দলে খেলার সুযোগ পায়।' প্রায় দুই দশক হতে চললেও এই ঘটনা ভোলেনি পাঠান এবং আফ্রিদি। এখনও একে অপরকে একহাত নিতে ভুললেন না। রবিবার এশিয়া কাপে আরও একবার মুখোমুখি ভারত-পাকিস্তান। প্রতিশোধের চেষ্টায় নামবেন সলমন আঘারা‌। অন্যদিকে ২-০ করতে মরিয়া টিম ইন্ডিয়া। 

এশিয়া কাপে প্রথমবার ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার আগে সলমন আঘার দলকে আয়না দেখাতে ছাড়েনি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। এই তালিকায় ছিলেন শহিদ আফ্রিদি। মাঠে ভারতীয় প্লেয়ারদের আত্মবিশ্বাসের প্রশংসা করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। এমনকী যারা নতুন, বেশিদিন আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেনি, তাঁদের মধ্যেও আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। আফ্রিদি বলেন, 'ভারতীয় দলে নতুন প্লেয়ারদের শরীরীভাষাও দেখার মতো। ওরাও আত্মবিশ্বাসে ফুটছে। ওরাও তৈরি। ভরা স্টেডিয়ামের সামনে ওরা একশো ম্যাচ খেলে ফেলেছে। ওরা আন্তর্জাতিক প্লেয়ারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিয়েছে। ওদের মনে কোনও ভয় নেই। চাপ নেই। আত্মবিশ্বাসে ভরপুর। এমনকী ভারতের বি দলও এশিয়া কাপ জিততে পারে।' পাকিস্তানের ইউ টিউব চ্যানেলে একটি শোয়ে‌ এমন জানান আফ্রিদি। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী

মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী