ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

খেলার ছলে সেই 'খেলা': যৌন প্রতিযোগিতার উদ্যোগ নিতে চলেছে এই দেশ?

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ১০:১৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ১০:১৪:৪০ অপরাহ্ন
খেলার ছলে সেই 'খেলা': যৌন প্রতিযোগিতার উদ্যোগ নিতে চলেছে এই দেশ? খেলার ছলে সেই 'খেলা': যৌন প্রতিযোগিতার উদ্যোগ নিতে চলেছে এই দেশ?
সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি দাবি সুইডেন নাকি যৌনক্রিয়াকে আনুষ্ঠানিকভাবে “খেলাধুলা” হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং দেশটির প্রথম যৌন প্রতিযোগিতা বা European Sex Championship আয়োজনের প্রস্তুতিও চলছে। টুইটার, ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া এই খবরে বলা হয়েছিল, প্রতিযোগিতা চলবে টানা ছয় সপ্তাহ, প্রতিদিন অংশগ্রহণকারীরা ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত যৌন কর্মকাণ্ডে অংশ নেবেন এবং চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে দর্শকদের ভোট, সহনশীলতা, পারফরম্যান্স ও এমনকি কামসূত্র সম্পর্কিত জ্ঞান অনুযায়ী।

কারা প্রচার করেছিল এই খবর?

বিভিন্ন ব্যবহারকারী ছাড়াও ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ও ওয়েবসাইট এই খবর প্রকাশ করে। এর মধ্যে রয়েছে কিছু আঞ্চলিক চ্যানেল। এমনকি কিছু মতো মূলধারার সংবাদমাধ্যমও প্রাথমিকভাবে বিষয়টি ছাপায়। তবে পরে তারা তা মুছে দেয় বা উল্লেখ করে যে খবরটির সত্যতা নিশ্চিত নয়।

সত্যিই কি যৌন প্রতিযোগিতা হচ্ছে?

ফ্যাক্টচেক অনুযায়ী উত্তর স্পষ্ট: না। যৌনক্রিয়া এখনও পর্যন্ত সুইডেনে কোনোভাবেই বৈধভাবে “খেলাধুলা” হিসেবে স্বীকৃত হয়নি। তথাকথিত Swedish Sex Federation বা সুইডিশ যৌন ফেডারেশন National Sports Confederation-এর সদস্য নয়।

আসল ঘটনা কী?

ফ্যাক্টচেকের অংশ হিসেবে সুইডিশ ন্যাশনাল স্পোর্টস কনফেডারেশনের সরকারি ওয়েবসাইট খতিয়ে দেখা হয়। সেখানে যৌন প্রতিযোগিতা নিয়ে কোনো তথ্য নেই। পরবর্তী অনুসন্ধানে পাওয়া যায়, সুইডেনের একটি স্থানীয় সংবাদপত্র Göteborgs-Posten গত ২৬ এপ্রিল, ২০২৫-এ একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে জানানো হয়— সুইডিশ সেক্স ফেডারেশন যৌন প্রতিযোগিতাকে “খেলা” হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব জমা দিয়েছিল। কিন্তু আবেদনটি অসম্পূর্ণ হওয়ায় ন্যাশনাল স্পোর্টস কনফেডারেশন তা প্রত্যাখ্যান করে। ফলে সুইডেনে কোনো আনুষ্ঠানিক যৌন প্রতিযোগিতা বা European Sex Championship আয়োজনের প্রশ্নই ওঠে না।

ভাইরাল হওয়া এই মিথ্যা খবর নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ মনে করেন বিষয়টি যৌনতা নিয়ে সামাজিক ট্যাবু ভাঙার প্রয়াস হতে পারত, আবার অনেকে একে সম্পূর্ণ হাস্যকর ও অশোভন বলে সমালোচনা করেন। সুতরাং সুইডেনে যৌন প্রতিযোগিতা শুরু হচ্ছে—এই খবরটি সম্পূর্ণ ভুয়ো ও বিভ্রান্তিকর। মূল ঘটনা হলো, যৌনক্রিয়াকে খেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যাত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত