ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড়

‘কম বয়সী পুরুষের সঙ্গে প্রেম করতে আপত্তি নেই, বিয়েতেও অরাজি নই’ আমিশা প্যাটেল

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৯:৫৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৯:৫৩:০৪ অপরাহ্ন
‘কম বয়সী পুরুষের সঙ্গে প্রেম করতে আপত্তি নেই, বিয়েতেও অরাজি নই’ আমিশা প্যাটেল ‘কম বয়সী পুরুষের সঙ্গে প্রেম করতে আপত্তি নেই, বিয়েতেও অরাজি নই’ আমিশা প্যাটেল
৫০ ছুঁয়ে ফেললেও তাঁর শরীরী হিল্লোলের ভিডিও আজও বুকে কাঁপন ধরায় বহু যুবকের। নেটপাড়ায় সেইসব ভিডিও মুহূর্ত হয় ভাইরাল। আবার 'গদর ২'-এর মতো বক্স অফিসের রেকর্ড ভাঙা ছবিরও তিনি অভিনেত্রী।  বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল সম্প্রতি খোলাখুলি জানালেন কেন তিনি আজও বিয়ে করেননি। কেন তিনি আজও সিঙ্গল? ৫০ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, একাধিক বিয়ের প্রস্তাব আসলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন, কারণ বেশিরভাগ পুরুষই তাঁকে শর্ত দিয়েছিলেন—বিয়ে করলে অভিনয় ছাড়তে হবে। কিন্তু অভিনয়ই আমিশার প্রাণ, তাই এ নিয়ে তিনি কোনও আপস করেননি।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে আমিশা শেয়ার করেন নিজের ব্যক্তিগত জীবন। জানান, স্কুলজীবনে তিনি নিজেই ছেলেদের পেছনে ছুটতেন। তবে হ্যাঁ, এখনও প্রচুর প্রেমের, বিয়ের প্রস্তাব পান, কিন্তু বিয়ের পর কেরিয়ার ছেড়ে দিতে হবে—এই শর্ত তাঁকে মানতে হয়নি।

অভিনেত্রীর কথায়, “যে আপনাকে ভালবাসবে, সে কখনও আপনার কেরিয়ার থামাবে না। আমি জীবনে প্রেমের জন্য অনেক হারিয়েছি, আবার কেরিয়ারের জন্যও অনেক ত্যাগ করেছি। অভিনয়ে আসার আগে আমার এক সিরিয়াস সম্পর্ক ছিল। পরিবার, শিক্ষা, মানসিকতা—সবকিছুই মিলত তাঁর সঙ্গে। কিন্তু আমি যখন অভিনয়ে আসি, তখন আমার প্রেমিক চাইত না আমি বেশিদিন অভিনয় করি। তাই শেষমেশ আমি কেরিয়ারকেই বেছে নিলাম।”

তবে বিয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না নায়িকা। তিনি বললেন, “আমি বিয়ে করার পক্ষে, তবে এমন কাউকে চাই, যে সত্যিই যোগ্য। আজও আমি প্রচুর প্রস্তাব পাই, সমৃদ্ধ পরিবার থেকেই সেসব প্রস্তাব আসে। এমনকী,  আমার অর্ধেক বয়সের ছেলেরাও আমাকে ডেটে নিয়ে যেতে চায়! আমি তাতে রাজি, কারণ বয়স নয়, পরিণতমনস্কতাই আসল।”

প্রসঙ্গত, বিলাসবহুল জীবনযাপন আর দুর্লভ ফ্যাশন কালেকশনের ব্যাপারেও সম্প্রতি শিরোনামে জায়গা করে নিয়েছিলেন আমিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর কাছে রয়েছে প্রায় ৪০০টির মতো ডিজাইনার ব্যাগ, যেগুলোর মূল্য কোটি টাকারও বেশি। ছোটবেলা থেকেই নামী সংস্থার ব্যাগ আর পোশাকের প্রতি তাঁর ঝোঁক ছিল। এমনকী স্কুলজীবনেই তিনি ব্যবহার করতেন একটি দামী ডিজাইনার ব্যাগপ্যাক, যা তখন ভারতের অধিকাংশ মানুষ চিনতেও পারত না। উচ্চারণও নাকি করতে পারত না ওই সংস্থার নাম!

আমিশা বলেন, “আমি সবসময় এমন কিছু জিনিসের প্রতি টান অনুভব করেছি যেগুলো আলাদা আর মানসম্পন্ন। ব্যাগ আমার কাছে শুধু ব্যবহার করার জিনিস নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশের অংশ।” তাঁর মতে, পরিবারের পরিবেশ থেকেই এই রুচি ও ভাল লাগা তৈরি হয়েছিল। মা, মাসি বা দিদা—সবাই ছিলেন ফ্যাশনের প্রতি মারাত্মক সচেতন। বিশেষ করে দিদা ঘরে থেকেও দিনে তিনবার শাড়ি পাল্টাতেন এবং নিজের সাজগোজে কোনও খুঁত রাখতেন না। সেই অভ্যাসই তাঁকে শিখিয়েছে সুন্দর আর পরিপাটি থাকার গুরুত্ব।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক