ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী শিগগিরই আসছে দুই লম্বা ছুটির সুযোগ নতুন এক দেশে হামলা চালাল ইরানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

‘স্পিরিট’ সিনেমায় প্রভাসের নায়িকা এবার তৃপ্তি

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১০:২৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১০:২৫:২৫ অপরাহ্ন
‘স্পিরিট’ সিনেমায় প্রভাসের নায়িকা এবার তৃপ্তি ‘স্পিরিট’ সিনেমায় প্রভাসের নায়িকা এবার তৃপ্তি
‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে গেছেন তৃপ্তি দিমরি। এর পর থেকে তার বৃহস্পতি যেন তুঙ্গে। একের পর এক সিনেমা সাইন করে যাচ্ছেন। বছর দুয়েক আগেই গুঞ্জন চাউর হয়েছিল, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমায় দক্ষিণি তারকা প্রভাসের বিপরীতে দেখা যাবে তৃপ্তিকে।

সেই সময়ে এই বিষয়ে কেউ মুখ না খুললেও অবশেষে গুঞ্জনই সত্যি হলো।
প্রভাসের নায়িকা হচ্ছেন তৃপ্তি। আজ শনিবার এমনটা নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী সিনেমাটির ঘোষণা দেন।

যেখানে তিনি জানিয়েছেন, ‘অ্যানিমেল’-এর পর আবারও সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে আসছেন তিনি। সিনেমাটির নাম ‘স্পিরিট’। 
এর আগে সিনেমাটির নায়িকা চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছিল দীপিকা পাডুকোনের কাছে। পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কারণে তিনি ছবিটি ছেড়ে দেন বলে সম্প্রতি খবর প্রকাশিত হয়।

তেলুগু সংবাদমাধ্যমের মতে, দীপিকা অ-পেশাদার আচরণ দেখিয়ে ৮ ঘন্টা কর্মদিবসের জন্য আবেদন করেছিলেন বলে অভিযোগ রয়েছে, যা প্রকৃত শুটিংয়ের মাত্র ৬ ঘন্টা ছিল। তিনি ২০ কোটি রুপি পারিশ্রমিকও চেয়েছিলেন এবং ছবির লাভের অংশ দাবি করেছিলেন। 
সেই রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, তিনি তেলুগুতে সংলাপ বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

এরপর সিনেমাটির প্রস্তাব যায় তৃপ্তির কাছে। ‘স্পিরিট’ সিনেমার জন্য প্রভাসের পর এখন পর্যন্ত শুধু তৃপ্তি দিমরির নামই নিশ্চিত করা হয়েছে।

জল্পনা রয়েছে যে কোরিয়ান তারকা ডন লিও এই সিনেমাতে থাকতে পারেন, তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।  
একজন গ্যাং লিডার তার মৃত বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য অন্যান্য অপরাধী চক্রের সঙ্গে লড়াই করার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘স্পিরিট’ সিনেমার গল্প।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটি নির্মিত হচ্ছে ৪০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫২৬ কোটি ৮২ লাখ টাকার বেশি) বাজেটে। সব কিছু ঠিক থাকলে সিনেমাপ্রেমীরা নতুন একটি জুটিকে পর্দায় দেখতে পাবেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পিরিটের প্রযোজক ভূষণ কুমার ছবিটির শুটিং সম্পর্কে জানিয়েছিলেন, ছবিটি এখনই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রি-প্রডাকশনে বিলম্ব, প্রভাসের আঘাত এবং তার অন্যান্য ছবির সময়সূচীর সাথে ক্ল্যাশ হওয়ার কারণে কার্যক্রম বিলম্বিত হয়েছে।

তবে তিনি জানিয়েছেন, ‘স্পিরিট’ আগামী তিন মাসের মধ্যে কাজ শুরু করবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক