ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৯:৩২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৯:৩২:২০ অপরাহ্ন
নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা
নরসিংদী সদর উপজেলায় প্রতিপক্ষের ছোড়া এলোপাথাড়ি গুলিতে ফেরদৌসী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী আক্তার ওই গ্রামের রায়েস আলীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুপক্ষের সংঘর্ষে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে এক পক্ষের লোকজন এলোপাথাড়ি গুলি ছুড়ে নিজেদের অবস্থান জানান দেন। এতে ফেরদৌসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে অস্ত্রধারীরা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, আলোকবালীর চরাঞ্চলে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক নারী নিহত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে জেলা পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দুইপক্ষের সংঘর্ষে ইদন মিয়া নামের এক বৃদ্ধ নিহত হন। এ সময় আহত হন আরও আরও পাঁচজন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন