ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার রাজশাহীতে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলা সমাপ্ত রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান রাসিক প্রশাসকের রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার প্রদান মহানগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার, ৬ মহানগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ১৭ দিনেও গ্রেফতার নন রাবি শিক্ষক, সংবাদ সম্মেলনে ক্ষোভ ভুক্তভোগীর পরিবারের আসামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, ক্ষতিগ্রস্ত ১১ লাখ মানুষ ভালুকায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিকস উদ্ধার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগে আবেদন শুরু, ওমানে ৫ হাজার শ্রমিক নেওয়ার উদ্যোগ দক্ষিণ লেবাননে সংঘর্ষে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার গ্রেপ্তার বিজয়নগরে ডাম্পার ট্রাকে অভিনব কৌশলে লুকানো সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ বিশ্বকাপের আক্ষেপ কাটিয়ে রেকর্ড গড়ে মেসির জোড়া গোল, বড় জয় ইন্টার মায়ামির অধিনায়কত্ব হারানোর পর ব্যাটেই জবাব, অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্যারা প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

রাকসু নির্বাচন: গানে, গম্ভীরায় ও সৃজনশীল লিফলেটে জমজমাট ক্যাম্পাস

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৯:১৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৯:১৫:২৬ অপরাহ্ন
রাকসু নির্বাচন: গানে, গম্ভীরায় ও সৃজনশীল লিফলেটে জমজমাট ক্যাম্পাস রাকসু নির্বাচন: গানে, গম্ভীরায় ও সৃজনশীল লিফলেটে জমজমাট ক্যাম্পাস
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ। প্রার্থীরা শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণে নানা অভিনব কৌশল ব্যবহার করছেন। এতে প্রচারণাকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও জমজমাট। বৃষ্টি ও নির্ধারিত সময়সীমা সত্ত্বেও প্রার্থীরা নিরলসভাবে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রচারণাও ততই জমে উঠছে। প্রচলিত প্রচারপত্র ও মৌখিক প্রচারের পাশাপাশি এবার ফেসবুক পেজ ও গ্রুপে প্রার্থীরা সমানভাবে সক্রিয়। মাঠের সরাসরি প্রচারণার সঙ্গে অনলাইনেও তাদের তৎপরতা চোখে পড়ার মতো।

গানে গানে প্রচারণা চালাচ্ছেন কেন্দ্রীয় সংসদের সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী কাজী শফিউল কালাম (কে এস কে হৃদয়)। তিনি বলেন, আমি গানের মানুষ। দীর্ঘদিন ধরেই সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত আছি, তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তার এই গানের প্রচারণা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

একই স্থানে কিছুক্ষণ পর হাজির হন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী জাহিদ হাসান। লুঙ্গি-পাঞ্জাবি, মাথায় কৃষকের মাথাল এবং কাঁধে গামছা, এই ঐতিহ্যবাহী সাজে তিনি গম্ভীরা গানের সুরে ভোট প্রার্থনা করেন, সেখানে উপস্থিত শিক্ষার্থীদের দারুণভাবে মুগ্ধ করে।

স্বতন্ত্র ভিপি প্রার্থী মো. আব্দুল নূর বেছে নিয়েছেন এক ভিন্নধর্মী কৌশল। তিনি কর্কশিট কেটে বড় করে নিজের ব্যালট নম্বর লিখে দাঁড়িয়ে প্রচারণা চালাচ্ছেন। তার ভাষ্যমতে, শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্যই এমন করেছি। শেষ দুই দিনে আরও নতুন চমক থাকবে বলে জানান তিনি।

এবারের নির্বাচনে প্রচারপত্রের ধরনেও এসেছে নতুনত্ব। মীর কাদির, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদপ্রার্থী, পুরোনো দিনের টেলিভিশনের ফ্রেমে নিজের ছবি, পদ ও ব্যালট নম্বর দিয়ে প্রচারপত্র তৈরি করেছেন। একপাশে কিউআর কোড সংযুক্ত করে লিখেছেন, আমার ইশতেহার জানতে স্ক্যান করুন।

একই পদের আরেক প্রার্থী ফাহির আমির তার অঙ্গীকারনামা খামে ভরে চিঠির মতো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করছেন, তার এই এক ঐতিহ্যবাহী ও ব্যক্তিগত ছোঁয়া এনে দিয়েছে প্রচারণায়।

শহীদ জিয়াউর রহমান হলের স্বতন্ত্র ভিপি প্রার্থী রিয়াদ খান দুই টাকার নোটের আদলে প্রচারপত্র বিলি করছেন, কারণ তার ব্যালট নম্বর ২। তিনি বলেন, আকর্ষণীয় ডিজাইন হওয়ায় শিক্ষার্থীরা প্রচারপত্রটি আগ্রহ নিয়ে নিচ্ছেন।

ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস (এষা) হাতের আকারে প্রচারপত্র তৈরি করেছেন। এর মাধ্যমে তিনি হাতের পাঁচ দেখাচ্ছেন, যেটি তার ব্যালট নম্বর ৫।

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আতাউল্লাহ গাছ আকৃতির প্রচারপত্র বিলি করছেন, যা পরিবেশের প্রতি তার প্রতিশ্রুতির প্রতীক।

শিক্ষার্থীরা বলছেন, এবারের রাকসু নির্বাচনে প্রচারণার এই ভিন্নধর্মী আয়োজন ভোটের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এই সৃজনশীল কৌশলগুলো কেবল প্রার্থীদের পরিচিতিই বাড়াচ্ছে না, বরং নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহকেও নতুন মাত্রা দিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী