ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৯:০৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৯:০৯:২৩ অপরাহ্ন
রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে সাড়ে চার ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের পর রাত ১১টার দিকে কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হলেও, পরে তা স্থগিত করা হয়েছে।

কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে আইন বিভাগের শিক্ষার্থী আবু ইয়াকুব জানান, সব রাজনৈতিক স্টেকহোল্ডারদের পরামর্শক্রমে আজকের কর্মসূচি স্থগিত করা হলো। শুক্রবার জুমার নামাজের পর অরাজনৈতিক ও রাজনৈতিক সব স্টেকহোল্ডারদের নিয়ে একসঙ্গে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এদিন রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এ সময় ছাত্রদল, ছাত্রশিবিরসহ রাকসু নির্বাচনের প্রার্থীরাও আন্দোলনে যোগ দেন। শিক্ষার্থীরা ¯েøাগান দেন- পোষ্য কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। রাত ৮টার দিকে বৃষ্টি শুরু হলেও তাঁরা ভিজে আন্দোলন চালিয়ে যান।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১০টি শর্তে পোষ্য কোটা ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্যের দায়িত্বে থাকা সহ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দীন। পরে রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল ঘোষণা করেছিলেন উপাচার্য সালেহ্ হাসান নকীব। তিনি জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ে ১ শতাংশও পোষ্য কোটা রাখা হবে না এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এটি কার্যকর হবে।

পোষ্য কোটা বাতিলের পর থেকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। সর্বশেষ গত বুধবার তাঁরা তিন দফা দাবি বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং ঘোষণা দেন, দাবি না মানলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেয়, যা শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে নতুন আন্দোলনের ডাক দেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক