ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ

রাজশাহীতে অস্ত্র হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৯:০৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৯:০৫:৫৯ অপরাহ্ন
রাজশাহীতে অস্ত্র হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় রাজশাহীতে অস্ত্র হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়
রাজশাহীতে অস্ত্র হাতে এক ছাত্রলীগ নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, কালো পাঞ্জাবি ও মাস্ক পরিহিত অবস্থায় ইয়াসির আরাফাত আপন নামে এক ব্যক্তি পিস্তল হাতে সেটির কার্যকারিতা পরীক্ষা করছেন। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই অস্ত্র উদ্ধার ও আপনের দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে। তবে পুলিশের দাবি, ছবিটি তাদের নজরে আসেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়নবিষয়ক উপসম্পাদক ইয়াসির আরাফাত আপনের। তিনি নগরীর ৫ নম্বর ওয়ার্ডের রাজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ২০২২ সালের ১১ মার্চ অনুমোদিত রাজশাহী মহানগর ছাত্রলীগ কমিটির নেতা ছিলেন। তৎকালীন কমিটির সভাপতি রকি কুমার ঘোষের আস্থাভাজন এবং পরবর্তী কমিটির নেতাদেরও ঘনিষ্ঠ ছিলেন আপন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আপন রাজশাহীতে ইয়াবা ব্যবসার ডিলার হিসেবে পরিচিত। তিনি বিলাসবহুল জীবনযাপন করেন, যার মধ্যে রয়েছে প্রাইভেট কার, দামি ব্র্যান্ডের মোবাইল ফোন এবং মোটরসাইকেল।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আপন রাতের বেলায় একটি নির্জন রাস্তায় দাঁড়িয়ে পিস্তল হাতে পরীক্ষা করছেন। তার মুখ মাস্কে ঢাকা এবং তিনি কালো পাঞ্জাবি পরিহিত। ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকে আপনের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

২০২২ সালের জুলাই মাসে ক্ষমতার দাপটে আপন রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার কর্মচারী ইউনিয়নের ভোটে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক পদটি দখল করেন। এই ক্ষেত্রে তাকে সহযোগিতা করেন তার বাবা শাহ আলম, যিনি আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ। শাহ আলম ওই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এবং ছেলের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেন।

আপনের এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও আপন প্রকাশ্যে ছিলেন। সম্প্রতি ছবিটি ছড়িয়ে পড়লে তিনি আত্মগোপন করেন এবং বর্তমানে ঢাকার বারিধারায় অবস্থান করছেন বলে জানা গেছে। এলাকার লোকজন আপনের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারেন না, কারণ তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার