ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

তানোরে কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৮:০৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৮:০৯:৪৩ অপরাহ্ন
তানোরে কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তানোরে কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
রাজশাহীর তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) কম্পিউটার অপারেটর আলো বেগমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর পক্ষে জুড়ানপুর গ্রামের দারেজ আলীর পুত্র বিএম আহম্মেদ বাদি হয়ে আলো বেগমের বিরুদ্ধে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউপি প্রশাসক মোহাম্মদ হোসেন খাঁনের কাছে লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে,উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নে (ইউপি) চলতি বছরের দুঃস্থ মাতা কার্ডের আবেদন করতে এলাকায় মাইকিং করা হয়।এদিকে মাইকিং করার পর এলাকার অসহায় দরিদ্র নারীরা ইউপি প্রশাসক বরাবর আবেদন করেত ইউপি কার্যালয়ে আসেন।এসময় কম্পিউটার অপারেটর আলো বেগম আবেদনকারীদের কাছে থেকে মাথা পিছু দুশ' টাকা করে হাতিয়ে নেয়। ইউপিতে নতুন প্রায় সাড় তিনশ' নারী দুঃস্থ মাতা ভাতার আবেদন করেছেন। এসব দুঃস্থ নারীদের কাছে থেকে আলো বেগম প্রায় ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্ত্ত সাড়ে তিনশ' আবেদনকারীর কারোই দুঃস্থ মাতার কার্ড হয়নি। তবে কার্ড না হলেও তারা কোনো টাকা ফেরত পাইনি পুরো টাকা আলো বেগম আত্মসাৎ করেছেন।

এদিকে লিখিত অভিযোগে আরো বলা হয়েছে,শুধু দুঃস্থ মাতা নয় মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, পঁঙ্গু ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার কার্ডের জন্য আবেদন করতে গেলে এসব অসহায় গরীব মানুষের কাছ থেকে ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত আদায় করেন আলো বেগম। কেউ টাকা না দিলে তাকে কার্ড দেওয়া যাবে না বলে তাড়িয়ে দেয়া হয়।ভুক্তভোগীরা এবিষয়ে সরেজমিন তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউপি প্রশাসক মোহাম্মদ হোসেন খাঁন বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।এবিষয়ে জানতে চাইলে কম্পিউটার অপারেটর আলো বেগম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, দুঃস্থ মাতার আবেদন করতে মাথা পিছু ৫০ টাকা করে নেয়া হয়েছে,এবং এই টাকা তারা স্বেচ্ছায় দিয়েছেন।এবিষয়ে ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সম্পাদক সাজ্জাদ হোসেন  ঘটনার সত্যতা শিকার করে বলেন,অনেকে তাদের কাছে অভিযোগ করেছেন।তারা আলো বেগমকে অপসারন করে নতুন অপারেটর নিয়োগের দাবি করেছেন।#

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক