ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

মহিলাদের বলতেন ‘টাটকা মাংস’, পদের জোরে পাঁচ বছর ধরে যৌন হেনস্থা হাসপাতালের সহকর্মীদের

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৮:০১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৮:০১:১৯ অপরাহ্ন
মহিলাদের বলতেন ‘টাটকা মাংস’, পদের জোরে পাঁচ বছর ধরে যৌন হেনস্থা হাসপাতালের সহকর্মীদের মহিলাদের বলতেন ‘টাটকা মাংস’, পদের জোরে পাঁচ বছর ধরে যৌন হেনস্থা হাসপাতালের সহকর্মীদের
গত ২০১৭ সাল থেকে ২০২২— পাঁচ বছরে একাধিক মহিলা সহকর্মী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগ প্রমাণিত হওয়ার পরে বিলেতের আদালত ছ’বছরের কারাদণ্ড দিল এক বাঙালি চিকিৎসককে। তাঁর নাম অমল বসু। ল্যাঙ্কাস্টারের বাসিন্দা অমল কর্মরত ছিলেন ব্ল্যাকপুল ভিক্টোরিয়া হাসপাতালে। বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, কার্ডিও ভাস্কুলার সার্জন হিসাবে ওই হাসপাতালে কর্মরত ছিলেন অমল।

অমলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এক মহিলা সহকর্মী প্রথম প্রেস্টন আদালতের দ্বারস্থ হন ২০২২ সালে। তার পর একে একে আরও অনেকে অমলের বিরুদ্ধে অভিযোগ জানান। গোপন জবানবন্দিও দেন আদালতে। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, অমল তাঁর পদের জোরে প্রথমদিকে মহিলাকর্মীদের হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে বিভিন্ন অশ্লীল বার্তা পাঠাতেন। কাউকে উল্লেখ করতেন ‘টাটকা মাংস’ হিসাবে, কারও শরীরের গঠন, বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের আকার-আকৃতি নিয়েও মন্তব্য করতেন। শুধু তা-ই নয়, অমলের বিরুদ্ধে শারীরিক নিগ্রহেরও অভিযোগ করেছেন অনেকে। অভিযোগকারিণীদের মধ্যে একাধিক মহিলার বক্তব্য, তাঁরা ভয়ে মুখ খুলতে পারেননি। কেউ কেউ ওই হাসপাতালের চাকরি ছেড়েও দিয়েছেন বলে জানা গিয়েছে।

যদিও চিকিৎসক অমল আদালতে দাবি করেন, তিনি যেগুলি বলতেন বা করতেন, সেগুলি ‘নিছক মজা’ ছিল। গত জুন মাসে প্রেস্টন ক্রা‌উন কোর্ট অমলকে দোষী সাব্যস্ত করে। গত মঙ্গলবার অমলকে ছ’বছরের কারাদণ্ডের সাজা দেয় আদালত। মোট পাঁচ জন মহিলা ১২টি অভিযোগ করেছিলেন অমলের বিরুদ্ধে। এই সবগুলিই পাঁচ বছরের মধ্যে ঘটেছে।

দোষী চিকিৎসক অমলের পরিচয় নিয়ে নানা দাবি উঠতে শুরু করেছে। গত মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিলেত সফরে গিয়েছিলেন। সেই পর্বে তাঁর অক্সফোর্ডের কেলগ্‌স কলেজে বক্তৃতার সময়ে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখান কিছু প্রবাসী ভারতীয়। মমতার বক্তৃতার মধ্যেই হট্টগোল বাধে। প্রাথমিক ভাবে বক্তৃতা থামিয়ে দিতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। তবে কিছু পরেই তিনি বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে নেন। প্রেক্ষাগৃহে উপস্থিত অনেকে বিক্ষোভকারীদের সেখান থেকে চলে যেতে বাধ্য করেছিলেন। পরে মমতা যখন বক্তৃতা করে বেরোচ্ছেন, তখনও বাইরে দাঁড়ানো কিছু লোক তাঁকে লক্ষ্য করে টিপ্পনি করেন। মমতা অবশ্য সে বিষয়টিকেও পাত্তা দেননি।

অনেকের দাবি, ওই বিক্ষোভের ‘অন্যতম হোতা’ ছিলেন এই চিকিৎসক। যদিও সে প্রসঙ্গে কোনও প্রামাণ্য ছবি বা ভিডিয়ো ক্লিপ শুক্রবার দুপুর পর্যন্ত প্রকাশ্যে আসেনি। বিবিসি-র প্রতিবেদনেও এই বিষয়টির কোনও উল্লেখ নেই। এই দাবি যাঁরা করছেন, তাঁদের অনেকের বক্তব্য, কলেজের সেমিনার হলের বাইরে যে জমায়েত ছিল, সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক অমল। কিন্তু সেই মর্মেও কোনও ছবি এখনও প্রকাশ্যে আসেনি। কেলগ্‌স কলেজের তরফেও এমনকিছু জানানো হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি