ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

সেই দুই নেতার বিরুদ্ধে খাদ্যগুদাম কর্মকর্তার মামলা

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৬:৫৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৬:৫৮:৩৩ অপরাহ্ন
সেই দুই নেতার বিরুদ্ধে খাদ্যগুদাম কর্মকর্তার মামলা সেই দুই নেতার বিরুদ্ধে খাদ্যগুদাম কর্মকর্তার মামলা
রাজশাহীর দুর্গাপুরে খাদ্য বিভাগের ১৪০ বস্তা চাল চুরির অভিযোগ তোলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুর্গাপুর সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বৃহস্পতিবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেছেন। যদিও গত বুধবার তাকে বদলি করা হয়েছে।

মামলার দুই আসামি হলেন- রেজাউল করিম (৩০) ও সজিব আলী (২৮)। রেজাউলের বাড়ি দুর্গাপুর পৌরসভার পূর্বসিংগা মহল্লায়, সজিবের বাড়ি পশ্চিমসিংগা। রেজাউল দুর্গাপুর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য। সজিবও যুবদলের নেতা।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ আগস্ট বেলা ১১টার দিকে যুবদলের এ দুই নেতা বিনা অনুমতিতে খাদ্যগুদামে যান এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তিনি অনৈতিকভাবে অনেক আয়-রোজগার করেছেন। তাই তাদের দেড় লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা দিতে না চাইলে তারা হুমকি দিয়ে চলে যান।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট খাদ্যগুদাম থেকে একটি ট্রলিতে করে ১৪০ বস্তা চাল নিয়ে গিয়ে গুদামের নৈশপ্রহরী শাহজাহান আলমের বাড়িতে ঢোকানো হচ্ছিল। যুবদলের ওই নেতাকর্মীরা বিষয়টি দেখে ভিডিও করে রাখেন। জানাজানি হওয়ায় দ্রুতই ওই চাল আবার সরিয়ে নেওয়া হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন তার অফিসের কর্মচারীকে দিয়ে যুবদলের এই নেতাদের ডাকেন। সেখানে ইউএনও তাদের সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি মামলা করার হুমকি দেন বলে তারা অভিযোগ তোলেন।

ঘটনার পর ফেসবুক লাইভে এসে রেজাউল করিম বলেন, ‘গরিব মানুষের ১৪০ বস্তা চাল খাদ্যগুদাম থেকে চুরি করে খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম ও ইয়াসিন আলী নৈশপ্রহরী শাহজাহানের সহযোগিতায় তার বাসায় রাখে। রফিকুলের কাছে জানতে চাইলে তিনি ইউএনও স্যারের নাম বলেন। তার নির্দেশেই নাকি এই চাল শাজাহানের বাসায় নিয়ে যাওয়া হয়।’

তিনি অভিযোগ করেন, চাল চুরির প্রতিবাদ করায় ইউএনও তার বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। ভিডিও ডিলিট করতে তার ফোনও কেড়ে নেওয়া হয়।

এ ঘটনায় অনেক পত্রিকায় অনলাইনে সংবাদ প্রকাশ হয়। এরপর গত বুধবার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে সিরাজগঞ্জের কাজিপুর সংযুক্তিতে মুলাধলীতে বদলি করা হয়েছে। আর নিরাপত্তা প্রহরী শাহজাহান আলম ও বাবুল কুমারকে বগুড়া খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বদলি করা হয়। তবে রফিকুল ইসলাম সেখানে না গিয়ে যুবদল নেতাদের বিরুদ্ধে মামলা করলেন।

যুবদল নেতা রেজাউল করিম ও সজিব আলীর দাবি, ৭ টন চাল চুরির বিষয়টি ভিডিও করে সামনে আনার কারণে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। উল্টো সেদিন চাল চুরির বিষয়টি ধামাচাপা দিতে টাকা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে তাদের দাবি।

অভিযোগের বিষয়ে কথা বলতে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার বাদী রফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি ধরেননি। গত বুধবার তিনি দাবি করেছিলেন, নৈশপ্রহরী শাহজাহান আলমের বাড়িতে কারা চাল নিয়ে গেছে তা তিনি জানেন না। সেই চাল পরে তার বাড়ি থেকে কোথায় নেওয়া হয়েছে সেটিও তিনি জানেন না।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খাদ্য কর্মকর্তা বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

চলতি মৌসুমে দুর্গাপুর খাদ্যগুদামে নিম্নমানের লাল-তামাটে বর্ণের চাল মজুতের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি গুদামে গিয়ে এই চাল জব্দ করেছেন ইউএনও। ইতোমধ্যে গুদাম থেকে প্রায় ৪০ লাখ টাকার ৮০ মেট্রিক টন নিম্নমানের চাল অপসারণ করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরবরাহকারীদের সঙ্গে যোগসাজশ করে কম দামে কেনা এই চাল ঢুকিয়েছিলেন বলে অভিযোগ। এ ব্যাপারে খাদ্য বিভাগের পক্ষ থেকে তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ