ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু

ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পাওয়ায় এক বেসরকারী হাসপাতাল বন্ধের নির্দেশ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৬:৩৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৬:৩৬:৪৮ অপরাহ্ন
ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পাওয়ায় এক বেসরকারী হাসপাতাল বন্ধের নির্দেশ ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পাওয়ায় এক বেসরকারী হাসপাতাল বন্ধের নির্দেশ
ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পেয়ে নাটোরে একটি বেসরকারী হাসপাতালের মালিককে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল প্রকার চিকিৎসা সেবা বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের কানাইখালীতে অবস্থিত আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে উপস্থিত হয়ে এই নির্দেশনা দেন তিনি।

জেলা সিভিল সার্জন ডাঃ মুক্তাদির আরেফীন জানান, গত ২৭ জুলাই নাটোরের একডালা নারায়নপুরের বাসিন্দা গামের্ন্টস কর্মী মানিক মিয়া শহরের কানাইখালীর আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তলপেটে ব্যাথা নিয়ে ভর্তি হন। ঐ দিনই হাসপাতালটির মালিক ডা. শামিম উদ্দিন এক সহযোগী নিয়ে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন।

সপ্তাহখানেক রোগীকে হাসপাতালে ভর্তি রাখা হয়। এর মধ্যে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে রোগীর স্বজনরা রোগীকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে আল-হেরা হাসপাতালটির ভুল চিকিৎসার বিষয়টি ধরা পড়ে। তখন থেকেই মানিক মিয়া সহায় সম্বল বিক্রি করে চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল চিকিৎসার বিষয়টি লেখার কারণে রোগীর স্বজনদের হুমকি ধামকিও দেন ডা. শামিম উদ্দিন। পরবর্তীতে রোগীর স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ ও ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা মেলায় সিভিল সার্জন ড. মুক্তাদির আরেফিন আল-হেরা হাসপাতারটির চিকিৎসা সেবা বন্ধের নির্দেশ দেন।

এদিকে নাটোর ক্লিনিক মালিক এ্যাসোসিয়েশনের নেতারা রোগীর জন্য ১০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন এবং আল-হেরা হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে হাসপাতালটির মালিক ডা. শামিম উদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন