ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা সিরাজগঞ্জে বিয়ের দাবিতে কিশোরীর অনশন, পালিয়েছেন প্রেমিক ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  বিশ্বকাপের নতুন গানের টিজারেই মাত করলেন শাকিরা পাবনা বিসিকে “শিল্প কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‘ধুরন্ধর’-এর সাফল্যের পরে একাধিক অনুষ্ঠান জৈসমীনের বরিশালে বজ্রপাতে পানের বরজের দুই শ্রমিকের মৃত্যু রাবিতে রামিসা হত্যা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

বিয়ের অনুষ্ঠানে কথা-কাটাকাটি, বিএনপি নেতাকে হত্যা

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৬:২৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৬:২৪:৫৬ অপরাহ্ন
বিয়ের অনুষ্ঠানে কথা-কাটাকাটি, বিএনপি নেতাকে হত্যা বিয়ের অনুষ্ঠানে কথা-কাটাকাটি, বিএনপি নেতাকে হত্যা
কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে বাগবিতণ্ডার পরে ছুরিকাঘাতে ইমদাদ হোসেন (৪৭) নামের এক বিএনপির নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মৃত উমর ছিদ্দিক মেম্বার বাড়ি-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ইমদাদ হোসেন টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে। তিনি পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক। ইমদাদ হোসেন পান ব্যবসায়ী।

নিহতের ছোট ভাই শামসু আলম বলেন, বৃহস্পতিবার রাতে পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা নুরুল আলম ওরফে পুতুইয়ার ছেলে মো. আরকানের বিয়ের অনুষ্ঠানে একই এলাকার আব্দুর রহমানে সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমদাদ হোসেন ঘটনাস্থল থেকে সরে তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায়। কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে কামাল হোসেন ও নুরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহমান, মো. ইসমাইল, মো. শফিক, মো. হামিদ ও সৈয়দ আলমসহ ৪-৫ জন তাকে ছুরিকাঘাত করে। মৃত্যু নিশ্চিত করতে তাকে জবাই করে পালিয়ে যান।

পরে রক্তাক্ত অবস্থায় ইমদাদ হোসেনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, ‘ভোর ৫টার দিকে ইমদাদ হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।’

এ বিষয়ে টেকনাফ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার বাবলু বলেন, ‘ইমদাদ হোসেন পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক। শুনেছি একটি বিয়ের অনুষ্ঠানে কিছু ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। তখন বিষয়টি সমাধান হলেও পরে তাকে খুন করা হবে সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, ‘স্থানীয়রা ঘটনার পর কামাল হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ