ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ১২ ঘণ্টা ঘুমোতেই হবে! ব্যস্ত দিনেও নিদ্রার সঙ্গে আপস নয় অনন্যার শ্রীলঙ্কার কারাগারে দু’দিন ধরে সংঘর্ষ, নিহত ২৫ আমেরিকাই একমাত্র শক্তিশালী বন্ধু নয়, ভারতও আছে: নেতানিয়াহু অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি লালপুরে ইয়াবা সেবনের আলামতসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদার এর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৫:৪৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৫:৪৬:১৬ অপরাহ্ন
গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদার এর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদার এর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যেদিয়ে ১৯শে সেপ্টেম্বর-২০২৫ইং শুক্রবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা আজাদ মঞ্জিলে মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের ৪৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বিকালে আজাদ মঞ্জিলে দুঃস্থ ও অসহায়দের মাঝে চাউল এবং নগদঅর্থ সহ মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির  চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু , গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদের সদস্য জোবেদা খাতুন, অধ্যাপিকা মাহমুদা হাকিম, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, ড. তাজমেরী এস.এ ইসলাম, পরিবারের সদস্য সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন, মতিয়ার রহমান মাষ্টার প্রমূখ।

এরপূর্বে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের রুহের মাগফিরাত কামনায় কোনআন খানি ও কবর জিয়ারতে দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দয়ারামপুর সিরাজুল হক দাখিলী মাদ্রাসা ও কলাকোপা আতপজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, মরহুম সিরাজুল হক তালুকদার ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, ১৯৫৩ সালে বগুড়া জেলা বোর্ড সদস্য, ১৯৬৫ সালে বগুড়া জেলা কাউন্সিল সদস্য, ১৯৪৮ সাল থেকে ২৫ বৎসর বালিয়াদিঘী ইউনিয়নের চেয়ারম্যান ও আজীবন বাংলাদেশ রেডক্রস সোসাইটির সদস্য ছিলেন।

মরহুম সিরাজুল হক তালুকদার দৈনিক উত্তর কোণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মরহুম মোজাম্মেল হক তালুকদার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু'র পিতা ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর