ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

নওগাঁয় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৪:২৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৪:২৪:৩১ অপরাহ্ন
নওগাঁয় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু প্রতীকী ছবি
নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন–মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫)। তাঁরা ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামের মৃত হায়ের আলী প্রামানিকের ছেলে।

নিহতের ছোট ভাই বেলাল প্রামানিক বলেন, ‘মফিজ ও হবিজ দুজনে মানসিক প্রতিবন্ধী। তাঁরা দুজনে দুপুর ১২টার আগে বাড়ির পাশে ঘোরা-ফেরা করছিলেন। এ সময় বাড়ি থেকে একটু দূরে অসাবধানতাবশত তাঁরা একটি পুকুরের পানিতে ডুবে যায়। দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, আমার এক ভাই পুকুরের পানিতে ভাসছে। সাথে সাথে আমরা পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন ওই পুকুরে গিয়ে প্রথমে এক ভাইয়ের মরদেহ উদ্ধার করি। পরে পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে আরেক ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করি।’

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, দুই ভাইয়ের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক