ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

ত্বকের জেল্লা গায়েব হয়ে যেতে পারে ৫ ভুলেই

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৪:২০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৪:২০:৫৪ অপরাহ্ন
ত্বকের জেল্লা গায়েব হয়ে যেতে পারে ৫ ভুলেই ছবি- সংগৃহীত
ত্বকের জেল্লা ধরে রাখতে মাসে দু’-এক বার ফেশিয়াল করেন অনেকেই। তবে ফেশিয়াল করলেই ত্বকের যত্ন শেষ হয়ে গেল, বিষয়টি এত সহজ নয়। বরং ফেশিয়াল করার পরেই আসল যত্ন শুরু হয়। কারণ ফেশিয়াল করার উপকারিতা তখনই পাওয়া সম্ভব, যদি তার পরের কয়েকটি দিন কিছু নিয়ম মেনে চলেন।

১. শুধু ফেশিয়াল করলেই হবে না। ভিতর থেকে ত্বকের আর্দ্রতা বজায় থাকা জরুরি। এতে ত্বক মসৃণ এবং কোমল থাকবে। ফেশিয়াল করার সময় যে উপাদানগুলি ব্যবহার করতে হয়, সেগুলি ত্বকের আর্দ্রতা শোষণ করে নেয়। তাই জল খাওয়া জরুরি।

২. ত্বকের যত্নের আরও একটি ধাপ হল ক্লিনজিং। ফেশিয়াল করার পরেও সেটি মেনে চলতে হবে। তবে কী ধরনের ক্লিনজ়ার ব্যবহার করছেন, সেটি গুরুত্বপূর্ণ। ত্বকের ধরন বুঝে উপযুক্ত ক্লিনজ়ার ব্যবহার করুন।

৩. শুধু ক্লিনজ়ার ব্যবহার করেই থেমে গেলে চলবে না। মাখতে হবে ময়েশ্চারাইজ়ারও। ত্বক যদি তৈলাক্ত অথবা শুষ্ক হয়, সে ক্ষেত্রে জলের পরিমাণ বেশি, এমন ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন। তাতে ত্বক ভাল থাকবে।

৪. ফেশিয়াল করার পর সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। এতে সূর্যের অতিবেগনি রশ্মির হাত থেকে ত্বক সুরক্ষিত থাকে। তবে এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন।

কোনগুলি করবেন না?

১. বার বার মুখে হাত দেবেন না। কারণ, হাত সব সময় পরিষ্কার থাকে না। হাতে থাকা নোংরা ত্বকের রন্ধ্রগুলিতে ঢুকে পড়তে পারে। তাই মুখে হাত দিতে হলে ধুয়ে নিন আগে।

২. ফেশিয়াল করার অন্তত ১০ দিনের মধ্যে চড়া মেকআপ ব্যবহার করবেন না। মেকআপ ব্যবহার করলে যে কারণে ফেশিয়াল করলেন, তা ব্যর্থ হতে পারে। তাই কয়েক দিন মেকআপ করা থেকে দূরে থাকুন।

৩. ফেশিয়াল করার পর মুখের রোম না তোলাই ভাল। মাসখানেক গেলে তবেই এ সব করুন।

৪. ফেশিয়াল করার পর মুখে সাবান না লাগানোই ভাল। ফেশিয়ালের ৭২ ঘণ্টা পর মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করা যেতে পারে।

৫. ফেশিয়াল করানোর পরেই রোদে বেরোনো যাবে না। ২৪ ঘণ্টা এই নিয়ম মানতে পারলে আরও ভাল হয়। কারণ, এই সময়ে ত্বকের স্পর্শকাতরতা বেড়ে যায়। ফলে ত্বক চট করে ক্ষতিগ্রস্ত হতে পারে। সহজে ট্যানও পড়ে যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট