ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবকারী গ্রেফতার-৪ ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাঘায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩ পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান লালপুরে ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ মোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণ রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ সম্প্রীতির আবহে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৫০ বছরেও সম্ভ্রান্ত পরিবার থেকে বিয়ের প্রস্তাব পাই: আমীষা পাটেল

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৪:১৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৪:১৮:১৭ অপরাহ্ন
৫০ বছরেও সম্ভ্রান্ত পরিবার থেকে বিয়ের প্রস্তাব পাই: আমীষা পাটেল ছবি- সংগৃহীত
একসময় ছেলেদের পিছু নিতেন। তাঁর প্রেমেও পড়তেন অসংখ্য পুরুষ। কিন্তু ৫০ বছরে এসেও অবিবাহিত থেকে গিয়েছেন আমীষা পাটেল। তবে বিয়ের আশা ছাড়েননি অভিনেত্রী।

কেন বিয়ে করেননি আমীষা পাটেল? সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, তাঁকে অভিনয় ছেড়ে দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। সেই শর্তে তিনি রাজি হননি। তবে এখনও বিয়ের প্রস্তাব আসে তাঁর কাছে।

আমীষা পাটেল নিজেই জানান, স্কুলে পড়াকালীন তিনি বহু ছেলের পিছু নিতেন। অনেকের থেকে প্রেমের প্রস্তাবও পেতেন। কিন্তু বিয়ে করার ক্ষেত্রে শর্ত দেওয়া হত— কাজ ছেড়ে ঘরে থাকতে হবে। আমীষা পাটেল বলেছেন, “যারা ভালবাসবে, তারা তোমাকে কাজেও উৎসাহ দেবে। কাজের জন্য আমি অনেক কিছু হারিয়েছি। আবার ভালবাসার জন্যও অনেক কিছু হারিয়েছি। দুটো থেকেই শিখেছি।”

অভিনয়জগতে আসার আগে এক শিল্পপতির পুত্রের সঙ্গে সম্পর্কে ছিলেন আমীষা পাটেল। অভিনেত্রীর মতোই সম্ভ্রান্ত পরিবার ছিল। সম্পর্কের সমীকরণও ঠিক ছিল। কিন্তু বিয়ে করলে অভিনয় করা যাবে না— এই শর্ত দেওয়া হয়েছিল আমীষা পাটেলকে। মেনে নেননি অভিনেত্রী।

কিন্তু এখনও বিয়ের আশা করেন আমীষা পাটেল। অভিনেত্রী বলেছেন, “আমি এখনও বিয়ের জন্য প্রস্তুত, কিন্তু মনের মতো কাউকে পেলে তবেই বিয়ে করব। আমি এখনও বহু সম্ভ্রান্ত পরিবারের ছেলেদের থেকে প্রস্তাব পাই। আমার অর্ধেক বয়সের ছেলেরা আমার সঙ্গে দেখা করতে চায়। আমার অসুবিধা নেই। কিন্তু ছেলেটিকে মানসিক ভাবে পরিণত হতে হবে।”

উল্লেখ্য, প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’-তে আলোড়ন তুলেছিলেন আমীষা পাটেল। তবে একটা সময়ের পরে তিনি দূরে সরে যান বলিউড থেকে। ২০২৩ সালে ফের তাঁর প্রত্যাবর্তন ‘গদার ২’ ছবির মাধ্যমে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ

রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ