ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

আফগানদের হারিয়ে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৩:৫৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৩:৫৩:৪৮ অপরাহ্ন
আফগানদের হারিয়ে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা ছবি- সংগৃহীত
অনেক সমীকরণ আর মারপ্যাঁচের অবসান ঘটিয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়েই সুপার ফোরে উঠল শ্রীলঙ্কা।  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার সামনে ১৭০ রানের যে বিশাল লক্ষ্য দেয় আফগানিস্তান তা টপকাতে পারলেই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের। এছাড়াও আরেকটি সমীকরণ মেলাতে হয়েছে টাইগার সমর্থকদের।

সেটা হচ্ছে শ্রীলঙ্কাকে যদি আফগানিস্তান ১০১ রানের মধ্যে থামিয়ে দেয় তাহলে বাংলাদেশের স্বপ্ন হতো ভঙ্গ। যদিও সেটি আর হয়নি। শ্রীলঙ্কার দাপুটে ব্যাটিংয়ে সেই সব সমীকরণ এখন অতীত।

আফগানিস্তানের দেওয়া ১৭০ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে পার করে লঙ্কানরা। এতে করে এশিয়া কাপের বি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে পা রাখলো শ্রীলঙ্কা।

অন্যদিকে লঙ্কানদের দিকে তাকিয়ে থাকা টাইগাররাও দ্বিতীয় অবস্থানে থেকে কোয়ালিফাই করলো এশিয়া কাপ ২০২৫ এর সুপার ফোরে।

এর আগে প্রথম ইনিংসে মোহাম্মদ নবীর শেষ ওভারে ৫টি ছয়ের বদৌলতে আগে ব্যাট করতে নেমে ১৭০ রানের চ্যালেঞ্জিং টোটাল সংগ্রহ করে আফগানরা।

একসময় মনে হচ্ছিলো যে শেষ ওভারটির সেই ৩২ রানই শ্রীলঙ্কাকে ভোগাবে ম্যাচে। তখন বাংলাদেশের সুপার ফোরে ওঠার লক্ষ্যও ক্ষীণ হয়ে আসছিলো।

কিন্তু লঙ্কানদের লঙ্কাকাণ্ড ঘটানো তখনো বাকি ছিলো। কুশল মেন্ডিসের ৫২ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংসের বদৌলতে শেষ অব্দি ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। এরসঙ্গে যুক্ত হয়েছিলো কামিন্দু মেন্ডিসের ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসও।

উইকেট হারিয়েও দলকে বেশ ভালো ব্যাকআপ দিয়েছেন ২০ বলে ২৮ রান করা কুশাল পেরেরা।

আফগানদের বিপক্ষে নুয়ান থুসারা সর্বোচ্চ চার উইকেট শিকার করেছেন। 

উল্লেখ্য, এ গ্রুপ থেকে ভারত এবং পাকিস্তান আগেই সুপার ফোর নিশ্চিত করে রেখেছে। ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর নিশ্চিত করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে। অন্যদিকে পাকিস্তান ওমান এবং সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে টেবিলের দুইয়ে থেকে সুপার ফোরে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান